শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ১২:৩৩ পূর্বাহ্ন

নারায়ণগঞ্জে নিহত শাওন যুবদল কর্মী নাকি পথচারী তদন্ত হচ্ছে: তথ্যমন্ত্রী

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : বৃহস্পতিবার, ১ সেপ্টেম্বর, ২০২২
  • ১৭৯ এই পর্যন্ত দেখেছেন

স্টাফ রিপোর্টার: নারায়ণগঞ্জে পুলিশের সঙ্গে সংঘর্ষে নিহত শাওন যুবদল কর্মী নাকি পথচারী তা তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ।

বৃহস্পতিবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

তথ্যমন্ত্রী বলেন, ‘যে ছেলেটি মারা গেছে, সে একটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের ভাতিজা। নিহত ব্যক্তি বিএনপির কর্মী, নাকি পথচারী সেটি এখনও তদন্ত চলছে। আমি পুলিশ প্রশাসনের সঙ্গে কথা বলেছি।’

নারায়ণগঞ্জে পুলিশের সঙ্গে বিএনপির সংঘর্ষের বিষয়ে হাছান মাহমুদ বলেন, ‘বিএনপি সারা দেশে গণ্ডগোল করার পরিকল্পনা করে নানা কর্মসূচি সাজিয়েছে। সেই কারণে সারা দেশে তারা পুলিশের ওপর হামলা চালাচ্ছে। পথচারীদের ওপর হামলা পরিচালনা করছে। মানুষের সম্পত্তির ওপর হামলা করছে। অর্থাৎ ২০১৩, ২০১৪, ২০১৫ সালে যে কাজগুলো করেছিল, সেটির নতুন সংস্করণ তারা শুরু করেছে। দেশে একটি বিশৃঙ্খল পরিস্থিতি তৈরির জন্য তারা এসব করছে।

ইউকেবিডিটিভি/ বিডি / এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102