মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৯:২৪ অপরাহ্ন

গোল্ডেন মনিরের বিচার শুরু

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : বৃহস্পতিবার, ১ সেপ্টেম্বর, ২০২২
  • ১৯৪ এই পর্যন্ত দেখেছেন

আদালত রির্পোটার: বাড্ডা থানার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় মনির হোসেন ওরফে গোল্ডেন মনিরের বিরুদ্ধে অভিযোগ গঠন (চার্জ গঠন) করেছেন আদালত।

বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) ঢাকার তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ শেখ ছামিদুল ইসলাম এ আদেশ দেন। এর মাধ্যম ফলে মামলাটির আনুষ্ঠানিক বিচার কাজ শুরু হলো।

এর আগে, এদিন আসামি গোল্ডেন মনিরকে আদালতে হাজির করা হয়। এরপর তার উপস্থিতিতে মাদক মামলায় অভিযোগ গঠন শুনানি হয়। এসময় আসামিপক্ষের আইনজীবী তাকে নির্দোষ দাবি করে মামলা দায় থেকে অব্যাহতি চেয়ে আবেদন করেন। অন্যদিকে রাষ্ট্রপক্ষ অভিযোগ গঠনের পক্ষে শুনানি করেন। উভয়পক্ষের শুনানি শেষে আদালত আসামির অব্যাহতির আবেদন খারিজ করে অভিযোগ গঠন করেন।

এর আগে, গত ২৬ জানুয়ারি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ও অস্ত্র আইনের পৃথক দুই মামলায় গোল্ডেন মনিরের বিরুদ্ধে মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক আব্দুল মালেক চার্জশিট দাখিল করেন।

গত ২০ নভেম্বর মেরুল বাড্ডার ডিআইটি প্রজেক্টে মনিরের বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে র‌্যাব। এসময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, কয়েক রাউন্ড গুলি, বিদেশি মদ এবং প্রায় দশটি দেশের বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা, আট কেজি স্বর্ণ ও নগদ এক কোটি ৯ লাখ দেশি টাকা উদ্ধার করা হয়।

এ ঘটনায় গত ২২ নভেম্বর র‌্যাব বাদী হয়ে তার বিরুদ্ধে বাড্ডা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ, অস্ত্র ও বিশেষ ক্ষমতা আইনে তিনটি মামলা দায়ের করে। ওইদিনই তিন মামলায় ১৮ দিন এবং ৩ ডিসেম্বর দ্বিতীয় দফায় গোল্ডেন মনিরের ৯ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

ইউকেবিডিটিভি/ বিডি / এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102