সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১০:৩৮ অপরাহ্ন

স্বপ্নদ্রষ্টা শব্দের যত্রতত্র ব্যবহার

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : বৃহস্পতিবার, ১ সেপ্টেম্বর, ২০২২
  • ২৪৯ এই পর্যন্ত দেখেছেন

নজরুল ইসলাম: কঠাই-মজর রাম-শ্যাম যদু- মধুর নামের সাথে স্বপ্নদ্রষ্টা শব্দটি প্রয়োগ সামগ্রিকভাবে আমাদের জন্য বিব্রতকর।

গণআন্দোলনের নায়ক মজলুম জননেতা মাওলানা ভাসানী, অবিভক্ত বাংলার জাতীয় নেতা, বাংলার প্রথম প্রধানমন্ত্রী আবুল কাশেম ফজলুল হক, গণতন্ত্রের মানসপুত্র শহীদ সোহরাওয়ার্দী, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান- উনারাই ছিলেন দেশ ও জাতির স্বপ্নদ্রষ্টা।

দেশ ও জাতির ক্রান্তিলগ্নে ব্যক্তিস্বার্থের উপরে ওঠে দেশপ্রেমে উজ্জীবিত হয়ে নীতি-নৈতিকতাকে অক্ষুন্ন রেখে ওনারা কাজ করেছেন। মরিয়া অমর হয়ে আছেন, থাকবেন আজীবন। তাই নিঃসন্দেহে নির্দ্বিধায় উনারা দেশ এবং জাতির স্বপ্নদ্রষ্টা।

সামাজিক মাধ্যমে ব্যক্তি বিশেষের নামের আগে এবং পরে স্বপ্নদ্রষ্টা শব্দের প্রয়োগ ও এর ব্যবহার যত্রতত্র আকাশচুম্বী। কারো প্রতি ভালোবাসার বহিঃপ্রকাশ করতে গিয়ে বা কাউকে খুশি করার প্ররোচনায় আবেগে আপ্লুত হয়ে নামের আগে এবং পরে বিশেষণ প্রয়োগে বুদ্ধিমত্তার পরিচয় দেওয়া উচিত।

কঠাই-মজর রাম -শ্যাম যদু- মধুর নামের সাথে স্বপ্নদ্রষ্টা শব্দটি প্রয়োগ আমাদের জন্য বিব্রতকর। সামাজিক মাধ্যমে প্রায়ই চোখে পড়ে চুরি-চামারি দুর্নীতি দুর্বৃত্তায়নের সাথে সম্পৃক্ত, সরকারি ফান্ড আত্মসাতের সাথে জড়িত, গরিবের জন্য বরাদ্দকৃত ফান্ডের আংশিক টাকা আত্মসাতের সাথে জড়িত, এমনকি মসজিদ মাদ্রাসার জন্য বরাদ্দকৃত টাকা আত্মসাতের সাথে জড়িত -এমন সব লোকেরে স্বপ্রণোদিত হয়ে আমরা স্বপ্নদ্রষ্টা বিশেষণে বিশেষিত করছি। আবেগ এবং মিথ্যা প্ররোচনাকে একটু দূরে ঠেলে দিয়ে নিজেকে প্রশ্ন করুন এরা কি আসলেই স্বপ্নদ্রষ্টা?

সামগ্রিক হালচাল নিয়ে আমার এই উপলব্ধি যদি কারো চরিত্রের সাথে মিলে যায়, মিশে যায় তাহলে মনোক্ষুন্ন না হয়ে হয় নিজেকে সংশোধন করার চেষ্টা করার করুন, আমাদের সকলেরই করা উচিত। একটি সুন্দর সমাজ ব্যবস্থা বিনির্মাণে মিথ্যাচার প্রতিবন্ধক হিসেবে কাজ করে।

পরিশেষে, যারা দুষ্ট প্রকৃতির লোক তাদের দুষ্ট বলতেই থাকেন যতক্ষণ না পর্যন্ত তারা নিজেদের সংশোধন করে।

লেখক: জার্নালিস্ট, ওয়ার্কিং ফর (NHS) ন্যাশনাল হেলথ সার্ভিস, যুক্তরাজ্য।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102