মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৩:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
হাই ভোল্টেজ তারে বিদ্যুতায়িত হয়ে মেকানিকের মর্মান্তিক মৃত্যু সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশীপ ফাউন্ডেশনের উদ্যোগে কৃতী শিক্ষার্থী সম্মাননা অনু‌ষ্ঠিত যানজট নিরসনে ফুটপাাত দখলমুক্ত অভিযান অনুষ্ঠিত দৈনিক আজাদ বাণী পত্রিকার ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত ডেপুটি মেয়র মুজিবুর রহমান ঝুনু’র মৃত‍্যুতে শোক প্রকাশ বঙ্গবন্ধুর আদর্শ ও শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগের কর্মী হিসেবে আমৃত্যু কাজ করার প্রত্যয় মানব পাচার করে কোটিপতি রাখাল আজিজ বাংলাবান্ধা দিয়ে ফিরছে নিহত বাংলাদেশির মৃতদেহ কিডনি রোগে আক্রান্ত সাংবাদিক সাজ্জাদের চিকিৎসার জন্য সাহায্য কামনা নিউপোর্ট যুবলীগের উদ্দ্যোগে মহান স্বাধীনতা দিবস উদযাপিত

গাড়ি থেকে গায়িকার মরদেহ উদ্ধার

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : বুধবার, ৩১ আগস্ট, ২০২২
  • ১৮২ এই পর্যন্ত দেখেছেন

বিনোদন ডেস্ক: গাড়ি থেকে গুজরাটের জনপ্রিয় গায়িকা বৈশালী বালসারার মরদেহ উদ্ধার করা হয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, গুজরাটের ভালসাদ জেলার পারদি নামক স্থানে নদীর পাড়ে পার্ক করা একটি গাড়ি দেখে স্থানীয়দের সন্দেহ হয়।

এরপর তারা থানায় খবর দেন। পরে পুলিশ এসে সেই গাড়ি থেকে একটি মরদেহ উদ্ধার করে। প্রাথমিক তদন্তে জানা যায়, মরদেহটি ভালসাদের জনপ্রিয় গায়িকা বৈশালী বালসারার।

গত শনিবার (২৭ আগস্ট) রাতে বৈশালী নিখোঁজ হওয়ার অভিযোগ দায়ের করেন তার স্বামী হিতেশ বালসারা। এরপর রোববার এই গায়িকার মরদেহ পাওয়া যায়।

ময়নাতদন্তের প্রতিবেদনে জানা গেছে, শ্বাসরোধের কারণে বৈশালীর মৃত্যু হয়েছে। কিন্তু কীভাবে তার শ্বাসরোধ হয়েছে তা অজানা কারণ কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। এ বিষয়ে ফরেনসিক বিভাগ কাজ করছে।

প্রাথমিকভাবে এটিকে হত্যা বলে সন্দেহ করছে পুলিশ। এ বিষয়ে তদন্ত চলছে।

বৈশালীর দুই মেয়ে। তার স্বামী হিতেশও একজন শিল্পী।

ইউকেবিডিটিভি/ বিডি / এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102