শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০১:১৫ অপরাহ্ন

খালেদাকে নিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্য শিষ্টাচার বহির্ভূত: ফখরুল

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : বুধবার, ৩১ আগস্ট, ২০২২
  • ২৩২ এই পর্যন্ত দেখেছেন

স্টাফ রিপোর্টার: বিএনপির চেয়ারপার্সন চিকিৎসাধীন খালেদা জিয়াকে নিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্য রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত বলে মন্তব্য করেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বুধবার (৩১ আগস্ট) নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক দোয়া মাহফিলের প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মির্জা ফখরুল। জাতীয়তাবাদী যুবদলের দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করেছে।

তিনি বলেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্য অনৈতিক, অবৈধ ও রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত। রাজনৈতিক প্রতিহিংসার কারণে খালেদা জিয়াকে কটূক্তি করছে অনির্বাচিত সরকার প্রধান।

ফখরুল ইসলাম আলমগীর আরও বলেন, খালেদা জিয়া তার ন্যূনতম চিকিৎসা থেকে বঞ্চিত হচ্ছেন। চিকিৎসকরা বারবার বিদেশে বিশেষায়িত হাসপাতালে চিকিৎসার জন্য বললেও সরকার রাজনৈতিক প্রতিহিংসার কারণে কর্ণপাত করছে না। কি দুর্ভাগ্য এই দেশ এবং জাতির যে দেশে অনির্বাচিত একটি সরকারের প্রধানমন্ত্রী ক্ষমতায় বসে আছেন যার ন্যূনতম রাজনৈতিক শিষ্টাচার নেই।

বিএনপির এই মহাসচিব বলেন, আওয়ামী লীগ সরকারের সময়ে দেশে ন্যায় বিচার ভুলূণ্ঠিত হয়েছে। দেশের সব অর্জনকে ধ্বংস করে ফেলেছে তারা। গুম, খুন করে জিম্মি করে রেখেছে দেশকে। তাই বিএনপির সামনে আন্দোলনের মাধ্যমে প্রতিরোধ গড়ে তোলা ছাড়া বিকল্প পথ খোলা নেই।

এ সময় ঢাকা মহানগর উত্তর বিএনপির সভাপতি আমান উল্লাহ আমান, দক্ষিণের সভাপতি আব্দুস সালাম, যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দীন টুকু প্রমুখ উপস্থিত ছিলেন।

ইউকেবিডিটিভি/ বিডি / এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102