শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৬:০২ পূর্বাহ্ন

সাংবাদিক রাজ্জাককে নির্যাতনকারী পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি ডিইউজের

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : মঙ্গলবার, ৩০ আগস্ট, ২০২২
  • ১৯৪ এই পর্যন্ত দেখেছেন

স্টাফ রিপোর্টার: ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সদস্য ও দৈনিক জনতার সহ-সম্পাদক সাংবাদিক মুহাম্মদ আবদুর রাজ্জাককে নির্যাতনকারী পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে ডিইউজে।

মঙ্গলবার ডিইউজে সভাপতি সোহেল হায়দার চৌধুরী ও সাধারণ সম্পাদক আকতার হোসেন এক বিবৃতিতে এ নির্যাতনের ঘটনায় নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেন।

বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, আইনশৃঙ্খলা বাহিনী দেশের শান্তিশৃঙ্খলা রক্ষায় অতন্দ্র প্রহরীর মতো কাজ করবে। সাংবাদিকরা দেশের সামগ্রিক পরিস্থিতির চিত্র সংবাদ মাধ্যমে তুলে ধরবে। একজন সাংবাদিক তার পরিচয় দেওয়ার পরও সাদা পোষাকধারী একজন পুলিশ কর্মকর্তা যে অকথ্য শব্দ ব্যবহার করেছেন তা ভাষায় প্রকাশযোগ্য নয়।

আইনশৃঙ্খলা বাহিনীর একজন কর্মকর্তার কাছ থেকে শুধু সাংবাদিক নয়, দেশের সাধারণ নাগরিকও এমন আচরণ প্রত্যাশা করেন না।

নেতৃবৃন্দ আরও বলেন, সাংবাদিক মুহাম্মদ আবদুর রাজ্জাককে শারীরিকভাবে নির্যাতন করা হয়েছে। এ বিষয়ে পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বরাবার প্রতিকার চেয়ে একটি আবেদন করেছেন তিনি।

অবিলম্বে সাংবাদিক নির্যাতনকারী ওই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া না হলে ঢাকা সাংবাদিক ইউনিয়ন এ বিষয়ে কঠোর হতে বাধ্য হবে।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102