মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ১২:০২ অপরাহ্ন

জনগণকে সঙ্গে নিয়ে নাশকতা প্রতিহত করবে আওয়ামী লীগ: তথ্যমন্ত্রী

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : মঙ্গলবার, ৩০ আগস্ট, ২০২২
  • ২৩৮ এই পর্যন্ত দেখেছেন

স্টাফ রিপোর্টার: তথ্য ও সম্প্রচার মন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ এমপি বলেছেন, বিএনপি-জামায়াতের ঐক্য অবিচ্ছেদ্য। তাদের এই ঐক্য ভাঙার নয়। ঐক্য আছে এবং থাকবে। 

মঙ্গলবার বেলা পৌনে ১১টার দিকে নাটোর উপকেন্দ্রে নবনির্মিত ভবনের উদ্বোধন শেষে আয়োজিত সংক্ষিপ্ত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

হাছান মাহমুদ বলেন, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলামের সোমবার সাংবাদিকদের এ  (জোট ভাঙা) বিষয়ে প্রশ্নের জবাবে নিশ্চুপ থাকা থেকেই এসব কথা প্রমাণ হয়েছে। তিনি বলেন, ২০১৩-১৪ সালের মতো আবারও রাজপথে নাশকতা করা হলে প্রশাসন ও আওয়ামী লীগের নেতা-কর্মীরা বসে থাকবে না।

মন্ত্রী বলেন, ২০১৩ থেকে ২০১৫ সালে বিএনপি ও তাদের দোসররা মানুষের উপর আক্রমণ করেছিল, তাদের ওপর পেট্রোল বোমা নিক্ষেপ করেছিল, অবরোধের নামে মানুষের মানবাধিকার লংঘন করেছিল। বিএনপি রাজনীতির নামে আবার যদি ভাঙচুর, বিশৃঙ্খলা, মানুষ হত্যা, জ্বালাও-পোড়াও করে তবে জনগণের জানমালের নিরাপত্তা বিধানে সরকার ব্যবস্থা নেবে। জনগণকে সঙ্গে নিয়ে নাশকতা প্রতিহত করবে আওয়ামী লীগের নেতা-কর্মীরা।

আওয়ামী লীগের এই নেতা আরও বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭৪ সালে বাংলাদেশ টেলিভিশনের নাটোর উপকেন্দ্র চালু করেন। ওই সময়ে সীমিত আকারে নাটোর উপকেন্দ্র থেকে স্থানীয় অনুষ্ঠান সম্প্রচার করা হতো। প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজশাহীসহ দেশের প্রত্যেক বিভাগীয় শহরে পূর্ণাঙ্গ টেলিভিশন উপকেন্দ্র স্থাপন করছেন। এসব উপকেন্দ্রে স্থানীয় অনুষ্ঠান ধারণ করে সম্প্রচার করা হবে, যাতে করে স্থানীয় সংস্কৃতি বিকশিত হয়, স্থানীয় শিল্পীরা তাদের পরিবেশনা উপস্থাপন করতে পারেন। 

নাটোর জেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা অধ্যাপক আব্দুল কুদ্দুস এমপি, বিটিভির মহাপরিচালক সোহরাব হোসেন, নাটোরের জেলা প্রশাসক শামীম আহমেদ, পুলিশ সুপার মো. সাইফুর রহমান, বিটিভির প্রধান প্রকৌশলী মুনীর আহমদ, নাটোর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. শরিফুল ইসলাম রমজান, নাটোর পৌরসভার মেয়র উমা চৌধুরী জলি এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন।

ইউকেবিডিটিভি/ বিডি / এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102