বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৬:০১ অপরাহ্ন

সংসার টিকিয়ে রাখার গোপন কথা বললেন ঐশ্বরিয়া

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : মঙ্গলবার, ৩০ আগস্ট, ২০২২
  • ১৯৬ এই পর্যন্ত দেখেছেন

বিনোদন ডেস্ক: ১৫ বছর ধরে বিবাহিত জীবন কাটিয়েও সব সময়ে হাসিমুখে বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া রাই। যে কোনও অনুষ্ঠানে স্বামী অভিষেকের সঙ্গে দেখা যায় তাকে।

তারকা জুটির একসঙ্গে থাকার নজির যেখানে তলানির দিকে, সেখান উদাহরণ হতে পারে বচ্চন পরিবার। ১৫ বছরেরও বেশি সময় ধরে সুখী দাম্পত্যে রয়েছেন ঐশ্বরিয়া রাই বচ্চন এবং অভিষেক বচ্চন। কিন্তু কী সেই মন্ত্র যাতে ধরে রাখা যায় সম্পর্কের বন্ধন। জানান ঐশ্বরিয়া নিজেই। খবর আনন্দবাজার পত্রিকার।

একে তো সৌন্দর্যের প্রতিমূর্তি, তার উপর টিনসেল নগরীর অন্যতম অভিনেত্রী ঐশ্বরিয়া। ৯০ এর দশকে সৌন্দর্য প্রতিযোগিতায় জিতে বলিউডে পা রেখেছিলেন তিনি। কয়েক বছরের মধ্যেই সমকালীন শীর্ষ অভিনেত্রী হিসাবে জায়গা করে নেন। ‘হম দিল দে চুকে সনম’, ‘তাল’, ‘দেবদাস’, ‘গুরু’-র মতো ছবিতে তার উপস্থিতি দর্শকের মন কেড়ে নেয়।

অভিষেক-ঐশ্বরিয়া।

তবে, শুধু সফল কর্মজীবন নয়, নায়িকার ব্যক্তিগত জীবন নিয়েও সমান আগ্রহী অনুরাগীরা। এক পত্রিকার সাক্ষাৎকারে অভিনেত্রীকে তার বিবাহিত জীবন নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘বিশ্বাস রাখুন। হৃদয়, মন, এবং আত্মা সব কিছু দিয়ে ভরসা রাখুন। যে ভাবেই হোক শরীরও সেই পথই অনুসরণ করবে! আর হ্যাঁ, নিজের প্রতি নিজে নির্মম ভাবে সৎ হন। নিজেই নিজের বন্ধু হন। বাস্তব অভিজ্ঞতা থেকে শিখুন, সেই শিক্ষাই জীবনে পাথেয় হবে।

ইউকেবিডিটিভি/ বিডি / এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102