সোমবার, ০৪ মে ২০২৬, ০৩:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
দক্ষিণ সুরমা প্রেসক্লাবের নির্বাচন অনুষ্ঠিত প্রচন্ড বৃষ্টির মধ্যে মাজার জিয়ারতে প্রধানমন্ত্রী মব জাষ্টিস বন্ধ না হলে বাংলাদেশ জঙ্গিবাদী রাষ্ট্রে পরিনত হতে পারে —ব্যারিস্টার সারা হোসেন মে দিবস উপলক্ষ্যে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত ইসলামী শ্রমিক আন্দোলনের উদ্যোগে শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত ব্র্যাক ইনস্টিটিউট অব ল্যাঙ্গুয়েজেসের ২০ বছর পূর্তি উদযাপিত বিএটি বাংলাদেশ পিএলসির ৫৩তম এজিএম অনুষ্ঠিত বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর শুভেচ্ছা বার্তা জাতিসংঘে পার্বত্য চুক্তির অগ্রগতি উপস্থাপন সাধু বাবুর অভিনয়ে কুমিরের পিঠে দেশ

যুক্তরাজ্যে শাকসবজি চাষে পড়েছে তীব্র গরমের প্রভাব

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : মঙ্গলবার, ৩০ আগস্ট, ২০২২
  • ১৯০ এই পর্যন্ত দেখেছেন

যুক্তরাজ্য অফিস: স্মরণকালের রেকর্ড তাপদাহে নাজেহাল যুক্তরাজ্যের মানুষ। তবে, তীব্র এই গরমে বেড়েছে ফল ও শাকসবজির উৎপাদন। যদিও বিজ্ঞানীরা বলছেন, সাময়িক উৎপাদন বাড়লেও প্রাচীন ফসলের জন্য তা মঙ্গলজনক নয়।

যুক্তরাজ্যে তীব্র তাপদাহে অতিষ্ট জনজীবন। শুকিয়ে যাচ্ছে বড় বড় নদীসহ প্রাকৃতিক জলাধার। 

তবে, গরমের এই তীব্রতা শাপে বর হয়ে এসেছে যুক্তরাজ্যবাসীর জন্য। শুষ্ক আবহাওয়ায় ডুমুর, অ্যাভোকাডো-সহ বেড়েছে ভূমধ্যসাগরীয় নানা ফলের উৎপাদন। 

যেসব ফল আগে বাড়ির ভেতর আবাদ হতো, তা এখন সফলভাবে বাগানে চাষাবাদ হচ্ছে। রয়্যাল হর্টিকালচারাল সোসাইটি জানিয়েছে, হালকা বৃষ্টির পাশাপাশি তীব্র উষ্ণতা বিদেশি উদ্ভিদের জন্য অনুকূল পরিবেশ সৃষ্টি করছে। 

দেশটির কৃষিবিদরা বলছেন, জলবায়ুর এমন পরিবর্তন চলতে থাকলে, এসব ফল এবং ফুলের জাতের বৃদ্ধি আরো সহজ হয়ে উঠবে।

যুক্তরাজ্যের দক্ষিণে তরমুজ ও ডুমুর চাষ করে বেশ লাভবান হচ্ছেন খামারিরা। অ্যাভোকাডো ফলাতে বেশি পানির প্রয়োজন না হওয়ায়, উৎপাদনও বেড়েছে। 

এ বছর মিষ্টি আলু, স্কোয়াশ, বরবটি, শসা ও গ্রীষ্মকালীন টমেটোর ফলনও বেশ ভালো হয়েছে। চাষের জমি নয়, বাড়ির পাশে গ্রিনহাউসে চলছে এসব সবজি চাষ। 

তবে, বিজ্ঞানীরা সতর্ক করেছেন, ভবিষ্যতে পানির অভাব গাছপালাকে হুমকির মুখে ফেলতে পারে। অতিরিক্ত গরমে ফসলের ক্ষেতে আগুণ লাগার সম্ভাবনাকেও উড়িয়ে দিচ্ছেন না তারা। 

ইউকেবিডিটিভি/ যুক্তরাজ্য / কেএলি

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102