বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০২:৩০ অপরাহ্ন

মিস ডিভা ইউনিভার্স হলেন ভারতের দিভিতা রাই

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : সোমবার, ২৯ আগস্ট, ২০২২
  • ১৯১ এই পর্যন্ত দেখেছেন

বিনোদন ডেস্ক: নতুন মিস ডিভাস ইউনিভার্স ২০২২ হিসেবে নির্বাচিত হলেন ভারতের কর্ণাটকের দিভিতা রাই। ২৩ বছরের এই সুন্দরী তারকা অনুষ্ঠানে জিতে নিলেন মিস ডিভা ইউনিভার্সের খেতাব। মিস ইউনিভার্স ২০২১ হরনাজের মাথায় পরিয়ে দিলেন জয়ের খেতাব।

তেলেঙ্গানার প্রগ্না আয়াগিরিকে ঘোষণা করা হয় মিস ডিভা সুপারন্যাশনাল ২০২২। ইতিমধ্যেই মিসেস ইউনিভার্সের অফিসিয়াল ইনস্টা পেজ থেকে ইতিমধ্যেই মুকুট পরিয়ে দেওয়ার আবেগঘন মুহূর্ত শেয়ার করা হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।

রবিবার (২৮ আগস্ট) রাতে হারনাজ সান্ধু মিস ডিভা ইউনিভার্সের মুকুট পরিয়ে দেন দিভিতাকে। মিস ইউনিভার্স পেজের তরফ থেকে শেয়ার করা ভিডিয়োতে দেখা যাচ্ছে মিস ডিভা ইউনিভার্সের মুকুটে প্রথমে একটা চুমু খেয়ে তারপর তা পরিয়ে দিলেন। এরপর দুই সুন্দরী একসঙ্গে র‌্যাম্পে হাঁটেন। দুজনের মাথাতেই মুকুট আর স্যাশে লেখা তাদের জিতে নেয়া খেতাব।

মিস ডিভা ইউনিভার্স জেতার পর মনের ভাব শেয়ার করে নেন দিভিতা, যা মিস ইউনিভার্সের অফিসিয়াল ইনস্টা পেজ থেকে শেয়ার করা হয়েছে। যাতে তাঁকে বলতে শোনা যাচ্ছে, ‘অসাধারণ লাগছে।

অবশেষে আমার মাথায় উঠল এই মুকুট। এটা অবিশ্বাস্য। আমার সত্যি বলার মতো ভাষার অভাব পড়ছে। পাগল পাগল লাগছে।

ইউকেবিডিটিভি/ বিডি / এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102