বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৬:৪৮ পূর্বাহ্ন

ফ্রান্সের বিমানে মাঝ আকাশে দুই পাইলটের হাতাহাতি

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : সোমবার, ২৯ আগস্ট, ২০২২
  • ১৬৪ এই পর্যন্ত দেখেছেন

আন্তর্জাতিক ডেস্ক: মাটি ছেড়ে বিমান আকাশে উড়তেই ককপিটে দুই পাইলটের হাতাহাতি বেধে গেল! এক পাইলটের গালে সপাটে চড় কষালেন অপর জন। তারপর একে অপরের জামার কলার ধরে ধস্তাধস্তিতে জড়ালেন। সেই সময় আকাশে উড়ছে বিমান। এমনই ভয়ঙ্কর কাণ্ড ঘটেছে ভিয়েনা থেকে প্যারিসগামী এয়ার ফ্রান্সের বিমানে।

দুই পাইলটের মধ্যে একজন নির্দেশ অমান্য করেছেন। আর তা নিয়েই দুজনের মধ্যে শুরু হয় কথা কাটাকাটি। এ ঘটনায় ওই দুই অভিযুক্ত পাইলটকে সাসপেন্ড করা হয়েছে। খবর আনন্দবাজার পত্রিকার।

কথা কাটাকাটির জেরে উড়ন্ত বিমানের ককপিটের মধ্যে ওই দুই পাইলট রীতিমতো মারপিট শুরু করেন। এক পাইলট অপরজনকে লক্ষ্য করে ব্রিফকেস নিক্ষেপ করেন বলেও অভিযোগ উঠেছে। ককপিটে অস্বাভাবিক আওয়াজ শুনে ভেতরে এসে হাঁ হয়ে যান বিমানের ক্রু সদস্যরা। ককপিটে ঢুকে দুই পাইলটের মারপিট থামান বিমানের এক ক্রু সদস্য। পাইলটরা যাতে আর নিজেদের মধ্যে ঝগড়া না করেন, তা দেখতে বাকি সময়টা ওই ক্রু সদস্য ককপিটেই বসেছিলেন।

এ প্রসঙ্গে এয়ার ফ্রান্সের মুখপাত্র জানান, এ ধরনের আচরণ একেবারেই কাম্য নয়। তবে পাইলটদের মধ্যে হাতাহাতির ঘটনায় বিমান পরিষেবা বিঘ্নিত হয়নি বলে তার দাবি। দ্রুততার সঙ্গেই তাদের ঝগড়া থামানো হয় বলে অবহিত করেন তিনি। ফলে যাত্রী সুরক্ষায় ব্যাঘাত ঘটেনি। পাইলটদের মধ্যে এ ধরনের আচরণে বড়সড় দুর্ঘটনা ঘটে যেতে পারত বলে আশঙ্কা করেছেন অনেকেই।

ইউকেবিডিটিভি/ বিডি / এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102