শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০২:১৪ পূর্বাহ্ন

প্রবাসী আয় এসেছে ১৭২ কো‌টি ৯৩ লাখ ডলার

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : সোমবার, ২৯ আগস্ট, ২০২২
  • ২০৭ এই পর্যন্ত দেখেছেন

অর্থনৈতিক ডেস্ক: ডলার সংকট নিয়ন্ত্রণে বাংলাদেশ ব্যাংক নানা পদক্ষেপ গ্রহণ করায় মিলছে ইতিবাচক সাড়া। চলতি মাসের প্রথম ২৫ দিনে ১৭২ কো‌টি ৯৩ লাখ (১ দশমিক ৭৩ বিলিয়ন) মার্কিন ডলারের রেমিট্যান্স এসেছে বাংলাদেশে।

রবিবার (২৮ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের রেমিট্যান্স সংক্রান্ত প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে, আগস্টের প্রথম ২৫ দিনে রাষ্ট্রীয় মালিকানাধীন পাঁচ বাণিজ্যিক ব্যাংকের মাধ্যমে রেমিট্যান্স এসেছে ৩১ কোটি ৫০ লাখ মার্কিন ডলার। বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ১৩৮ কোটি ৬৯ লাখ মার্কিন ডলার। বিদেশি ব্যাংকগুলোতে এসেছে ৬৪ লাখ ডলার। বিশেষায়িত বাংলাদেশ কৃষি ব্যাংকে এসেছে দুই কোটি ১০ লাখ মার্কিন ডলারের রেমিট্যান্স।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী চলতি মাসের প্রথম ২৫ দিনে সবচেয়ে বেশি রেমিট্যান্স এসেছে ইসলামী ব্যাংকের মাধ্যমে। ব্যাংকটির মাধ্যমে মোট রেমিট্যান্স এসেছে ৩৫ কোটি ৬২ লাখ ডলার। এরপর অগ্রণী ব্যাংকে ১১ কোটি ডলার, সিটি ব্যাংকে প্রায় ১১ কোটি, ডাচ-বাংলা ব্যাংকে নয় কোটি ৫৪ লাখ ডলার এবং রূপালী ব্যাংকের মাধ্যমে এসেছে নয় কোটি ৩৫ লাখ মার্কিন ডলার।

গত মাস জুলাইয়ে প্রবাসী বাংলাদেশিরা ২০৯ কো‌টি ৬৯ লাখ মার্কিন ডলার সমপরিমাণ বৈদেশিক মুদ্রা দেশে পাঠিয়েছেন।

ইউকেবিডিটিভি/ বিডি / এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102