বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৬:০০ অপরাহ্ন

নতুন রূপে জাকিয়া বারী মম

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : সোমবার, ২৯ আগস্ট, ২০২২
  • ২৫৮ এই পর্যন্ত দেখেছেন

বিনোদন ডেস্ক: জনপ্রিয় অভিনেত্রী জাকিয়া বারী মম। ‘দারুচিনি দ্বীপ’ সিনেমা দিয়েই শোবিজে প্রথম আলোচনায় আসেন তিনি। এই সিনেমা দিয়েই জাতীয় চলচ্চিত্র পুরস্কারও অর্জন করেন তিনি। তবে এরপর সিনেমায় তিনি সেভাবে নিয়মিত অভিনয় করেননি।

তবে গত কয়েক বছরে আবারো সিনেমায় অভিনয়ের গতি বৃদ্ধি করেছেন মম। চলতি বছরের জুনে মুক্তি পেয়েছে তার অভিনীত ‘আগামীকাল’ নামের একটি সিনেমা। যদিও ছবিটি তেমন একটা সফলতা পায়নি। এবার এ ছবির রেশ কাটতে না কাটতেই আবারো নতুন আরেকটি সিনেমা মুক্তির অপেক্ষায় আছে তার। সিনেমার নাম ‘ওরা সাতজন’। কিছুদিন আগেই এ সিনেমার শুটিংও শেষ করেছেন মম।

অল্প সময়ের মধ্যেই এটি মুক্তি পাবে বলে জানা গেছে। এ সিনেমা প্রসঙ্গে মম বলেন, সিনেমাটির গল্প দারুণ। তাই এতে অভিনয় করেও প্রশান্তি পেয়েছি। তা ছাড়া সিনেমাটির পরিচালকও বেশ আন্তরিকতা নিয়ে কাজ করেছেন। আমাকে এখানে একেবারেই নতুন রূপে দেখা যাবে।

আশা করছি দর্শক আগ্রহ নিয়েই সিনেমাটি দেখবেন। এটি ছাড়া বলিউডের একটি সিনেমাতেও মম অভিনয় করেছিলেন। ‘ম্যাক্স কি গান’ নামের সেই সিনেমাটি এখনো মুক্তি পায়নি।  অন্যদিকে বর্তমানে  নাটক ও ওয়েবেও নিয়মিত অভিনয় করছেন তিনি।

ইউকেবিডিটিভি/ বিডি / এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102