বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:১৩ পূর্বাহ্ন

লালপুরে স্বাস্থ্য বিধি না মেনে বৌভাতের আয়োজন, আইন লঙ্ঘনের জন্য অর্থদন্ডের নির্দেশ

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : শনিবার, ১২ জুন, ২০২১
  • ২১৯ এই পর্যন্ত দেখেছেন

সংবাদদাতা: প্রাণঘাতী করোনা ভাইরাস পরিস্থিতিতে নাটোরের লালপুরে স্বাস্থ্য বিধি না মেনে বৌভাতের আয়োজন করার জন্য অর্থদন্ডের নির্দেশ দিয়েছেন ভ্রাম্যমান আদালত ।শনিবার(১২ই জুন)বেলা সাড়ে ৩ টার দিকে লালপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা (দায়িত্বপ্রাপ্ত)ও সহকারী কমিশনার ভূমি)শাম্মী আক্তার উপজেলার ওয়ালিয়া ইউনিয়নের বিভাগ গ্রামে একটি বৌভাত অনুষ্ঠানে অভিযান চালিয়ে ৫ হাজার টাকা অর্থদন্ড আদায় করেন।
সূত্রে জানা গেছে ,শনিবার দুপুরে ওই বৌভাত অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মী সহ ১১শত আত্মীয় স্বজনদের আমন্ত্রন জানায় আয়োজকরা ।তাদের ভুড়িভজের জন্য প্রায় ৭মণ ওজনের একটি গরু, তিনটি খাসি জবাই এবং ৩শত টি সোনালী মুরগীর রোস্ট এর আয়োজন করা হয় বল। আমন্ত্রিত অতিথিদের ৩ টি প্যান্ডেলে ভুড়িভোজ করানো হয়।আমন্ত্রিত অতিথিদের বেশির ভাগকেই মাস্ক ব্যবহার করতে দেখা যায়নি ।করোনা পরিস্থিতিতে স্বাস্থ্য বিধি না মেনে এতো লোকজন সমাগম করে ধুমধাম করে বৌভাতের আয়োজনে করোনা ভাইরাস ছড়িয়ে পড়ার আশংকা দেখা দেয় ।
স্বাস্থ্য বিধি লঙ্ঘন করার অপরাধে বৌভাতের আয়োজকদের অর্থদন্ড করা হয় বলে জানা গেছে।
এবিষয়ে লালপুর উপজেলা নির্বাহী অফিসার(দায়িত্বপ্রাপ্ত) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাম্মী আক্তার বলেন,গোপন সংবাদের মাধ্যমে জানতে পারি ১১শত মানুষের সমাগম করে স্বাস্থ্য বিধি না মেনে ধুমধামে বৌভাতের অনুষ্ঠান চলছে। যা করোনা পরিস্থিতিতে দন্ডনীয় অপরাধ। তিনি বলেন,প্রত্যেক মানুষকে স্বাস্থ্য বিধি মেনে চলতে হবে। কেউ যদি স্বাস্থ্য বিধি লঙ্ঘন করে তাঁর বিরুদ্ধে আইনাণুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102