মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০১ অপরাহ্ন

চা বাগান মালিকদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক আজ

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : শনিবার, ২৭ আগস্ট, ২০২২
  • ২৫৬ এই পর্যন্ত দেখেছেন

স্টাফ রিপোর্টার: দৈনিক মজুরি ৩০০ টাকা করার দাবিতে চা শ্রমিকদের চলা আন্দোলনের প্রেক্ষিতে সংকট সমাধানে আজ শনিবার চা বাগানের মালিকদের সঙ্গে বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিকেল ৪টায় গণভবনে এই বৈঠক অনুষ্ঠিত হবে।

শুক্রবার এ তথ্য জানিয়েছেন প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব এম এম ইমরুল কায়েস।
সিলেট, মৌলভীবাজার ও হবিগঞ্জের চা বাগানের শ্রমিকরা দৈনিক মজুরি ১২০ থেকে বাড়িয়ে ৩০০ টাকা করার দাবিতে টানা ১৭ দিন আন্দালন চালিয়ে যাচ্ছেন। তারা ধর্মঘটের পাশাপাশি বিভিন্ন মহাসড়ক অবরোধ ও মানববন্ধনসহ বিভিন্ন কর্মসূচি পালন করছেন।

এ আন্দোলন চলাকালে গত ২০ আগস্ট প্রধানমন্ত্রীর আশ্বাসে মজুরি বাড়িয়ে ১৪৫ টাকা করার ঘোষণা দেওয়া হয়। এ ঘোষণার পর কয়েকটি বাগানের শ্রমিকরা কাজে ফিরলেও অধিকাংশই আন্দোলন চালিয়ে যাচ্ছেন। অধিকাংশ চা বাগানে আন্দোলন আগের চেয়ে জোরদার করেছেন শ্রমিকরা।

ইউকেবিডিটিভি/ বিডি / এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102