বুধবার, ১৭ জুন ২০২৬, ০৮:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদ স্মরণে সভা অনুষ্ঠিত সিলেটে শীঘ্রই চালু হচ্ছে ২৫০ শয্যা হাসপাতাল শ্রীমঙ্গলের উন্নয়নে প্রধানমন্ত্রীর কাছে প্রত্যাশা প্রধানমন্ত্রীর মৌলভীবাজার সফর উপলক্ষে চলছে ব্যাপক প্রস্তুতি স্বাদ, সংস্কৃতি ও সম্প্রীতির মিলনমেলায় বিগ-হালাল ফুড ফেস্টিভ্যাল অনুষ্ঠিত চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকবেলায় বিশ্বমানের উদ্যোক্তা তৈরি করতে হবে— মোঃ আব্দুর রফিক উৎসব মুখর পরিবেশে প্রধানমন্ত্রীকে চায়ের দেশে ‎বরণের প্রস্তুতী কক্সবাজারকে আন্তর্জাতিক পর্যটন কেন্দ্রে প্রতিষ্ঠিত করতে কাজ করছে সরকার — প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন শ্রীমঙ্গলের সরফু বিসিবির পরিচালক নির্বাচিত ১১ জুন অন্ধকার থেকে আলোয় ফেরার দিন—মকিস মনসুর

২৬ আগষ্ট পূর্ব লন্ডনে বাংলাদেশ হাই কমিশনের কনস্যুলার সেবা

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : বৃহস্পতিবার, ২৫ আগস্ট, ২০২২
  • ২৩৮ এই পর্যন্ত দেখেছেন

ইউ কে বিডি নিউজ ডেস্কঃ আগামীকাল শুক্রবার ( ২৬ আগস্ট) পূর্ব লন্ডনে বাংলাদেশ হাই কমিশন, লন্ডন কনস্যুলার সেবা প্রদান করবে বলে হাইকমিশন সুত্রে জানানো হয়েছে।

বাংলাদেশ হাই কমিশন, লন্ডন শুক্রবার সকাল ১১ টা থেকে দুপুর ১২:৩০ টা এবং বেলা ২ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত পূর্ব লন্ডনে বাংলাদেশ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনে (Bangladesh Welfare Association, Shaheed Bhavan, 39 Fournier Street, London E1 6QE) নিম্নবর্ণিত কনস্যুলার সেবাসমূহ প্রদান করবে –

১. নো-ভিসা রিকোয়ারমেন্ট (এনভিআর) স্টিকার প্রদান: আবেদনকারীদের ওয়েবসাইট (www.visa.gov.bd) থেকে যথাযথভাবে অনলাইন ফরম পূরণ করে প্রয়োজনীয় কাগজপত্রসহ উপস্থিত হতে হবে। আবেদনপত্র গ্রহণের পর এনভিআর-এর স্টিকার সংযুক্ত পাসপোর্ট ডাকযোগে ফেরত দেয়া হবে।

২. পাওয়ার অব এটোর্নী: পাওয়ার অব এটোর্নীর সকল আবেদনকারীকে https://bhclondon.org.uk/power-of-attorney এই ওয়েবসাইট থেকে নিয়মাবলি দেখে নেয়ার জন্য অনুরোধ করা হল। পাওয়ার অব এটোর্নীর জন্য সকল আবেদনকারীকে ব্যক্তিগতভাবে উপস্থিত হতে হবে। পাওয়ার দাতার বৈধ বাংলাদেশী পাসপোর্ট থাকতে হবে।  (একই দিনে আবেদন গ্রহণ ও ডেলিভারি দেয়া হবে)।

৩.  মেশিন রিডেবল পাসপোর্ট (MRP) রি-ইস্যূর আবেদন গ্রহণ: মেশিন রিডেবল পাসপোর্ট রিইস্যুর জন্য (https://bhclondon.org.uk/assets/theme/file/MRP_reissue.pdf) লিঙ্কে বর্ণিত ফরমটি পূরণ করতে হবে।  আবেদনের সাথে অবশ্যই পূর্বের এমআরপির ফটোকপি সংযুক্ত করতে হবে এবং পুর্বের এমআরপি সঙ্গে নিয়ে আসতে হবে। আবেদনপত্র গ্রহণের পর ডেলিভারি পরবর্তীতে ডাকযোগে দেয়া হবে। নতুন পাসপোর্ট ও হাতেলেখা পাসপোর্ট-এর বদলে নতুন MRP-এর আবেদন এদিন গ্রহণ করা হবে না।

৪. জন্ম নিবন্ধনের জন্য আবেদনপত্র গ্রহণ: আবেদনপত্র গ্রহণ করার পর ডেলিভারি পরবর্তীতে ডাকযোগে দেয়া হবে। 

সম্মানিত সেবা গ্রহণকারীদের কনস্যুলার সেবা গ্রহণের পূর্বে www.bhclondon.org.uk/#consular-servicesওয়েবসাইটে দেয়া তথ্য অনুযায়ী সকল প্রয়োজনীয় কাগজপত্রসহ (ডকুমেন্ট) নির্ধারিত তারিখ ও সময়ে পূর্ব লন্ডনে বাংলাদেশ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনে উপস্থিত হওয়ার জন্য অনুরোধ করা হলো।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102