মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৫:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
নিষিদ্ধ হওয়ার মুখে পড়া আওয়ামী লীগ কীভাবে ফিরবে? হাই ভোল্টেজ তারে বিদ্যুতায়িত হয়ে মেকানিকের মর্মান্তিক মৃত্যু সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশীপ ফাউন্ডেশনের উদ্যোগে কৃতী শিক্ষার্থী সম্মাননা অনু‌ষ্ঠিত যানজট নিরসনে ফুটপাাত দখলমুক্ত অভিযান অনুষ্ঠিত দৈনিক আজাদ বাণী পত্রিকার ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত ডেপুটি মেয়র মুজিবুর রহমান ঝুনু’র মৃত‍্যুতে শোক প্রকাশ বঙ্গবন্ধুর আদর্শ ও শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগের কর্মী হিসেবে আমৃত্যু কাজ করার প্রত্যয় মানব পাচার করে কোটিপতি রাখাল আজিজ বাংলাবান্ধা দিয়ে ফিরছে নিহত বাংলাদেশির মৃতদেহ কিডনি রোগে আক্রান্ত সাংবাদিক সাজ্জাদের চিকিৎসার জন্য সাহায্য কামনা

চমকে দিলেন নওয়াজুদ্দিন

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : বুধবার, ২৪ আগস্ট, ২০২২
  • ২০০ এই পর্যন্ত দেখেছেন

বিনোদন ডেস্ক: নারীর বেশে চমকে দিলেন বলিউডের জনপ্রিয় অভিনেতা নওয়াজুদ্দিন সিদ্দিকী। মঙ্গলবার (২৩ আগস্ট) তেমন লুকের একটি মোশন পোস্টার সামাজিকমাধ্যম ভাইরাল। যেখানে দেখা যায়, রুপালী রঙের পোশাক পরে রাজকীয় চেয়ারে বসে আছেন ছোট চুলের এক নারী। খুব চেনা চেনা চেহারা, কিন্তু অচেনা।

এরপরই জানা গেলো এই ছবিটি কোনও নারীর নয়, তিনি বলিউড অভিনেতা নওয়াজুদ্দিন সিদ্দিকী। নির্মাতা অক্ষত অজয় শর্মার রিভেঞ্জ ড্রামা ‘হাড্ডি’তে এমন লুকেই দেখা যাবে নওয়াজুদ্দিনকে।

চরিত্রটি প্রসঙ্গে নওয়াজুদ্দিন বলেন, “নানা রকমের মজার সব চরিত্রে অভিনয় করেছি আমি। তবে ‘হাড্ডি’ চরিত্রটি একেবারেই স্পেশাল। এরকম লুকে আমাকে আগে দেখা যায়নি। অভিনেতা হিসেবে নিজেকে ভেঙে গড়ার আরেকটি সুযোগ পেলাম। সিনেমাটির শুটিং শুরুর অপেক্ষায় আছি।”

সিনেমাটি প্রসঙ্গে নির্মাতা অজয় শর্মা বলেন, “এখানে ডাবল চমক দেখা যাবে। নওয়াজুদ্দিনের সঙ্গে কাজ করার সুযোগ করে দিয়েছে ‘হাড্ডি’। আমাদের টিম আশা করছে মোশন পোস্টারটি দর্শকের আগ্রহ বাড়িয়ে দেবে এবং আমরা নতুন এক জগতে ডুব দেব।’

জানা গেছে, জি স্টুডিও প্রযোজিত ‘হাড্ডি’ সিনেমার শুটিং হবে পশ্চিম ইউপির নয়দা ও ঘাজিয়াবাদ এলাকায়। সব ঠিক থাকলে এটি ২০২৩ সালে মুক্তি পাবে।

ইউকেবিডিটিভি/ বিডি / এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102