শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ১০:১১ অপরাহ্ন
শিরোনাম :
ঠাকুরগাঁওয়ে ইয়াবাসহ যুবক আটক দেশ রক্ষায় প্রগতিশীল সাংবাদিকদের ভুমিকা গুরুত্বপূর্ণ -মহিবুল হাসান চৌধুরী আহলে সুন্নাত এর কার্যক্রম বাস্তবায়নের আহ্বান শিক্ষিকার ওপর হামলাকারীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত বিমানের সিলেট-ম্যানচেস্টার সরাসরি ফ্লাইট চালু হচ্ছে সোমবার ঠাকুরগাঁওয়ে শিশু ধর্ষকের যাবজ্জীবন কারাদণ্ড সেনাবাহিনীর পক্ষ থেকে ক্রীড়া সামগ্রী ও আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠিত ৩২ বছরের শিক্ষকতা জীবন থেকে অবসরে প্রধান শিক্ষক জহির আলী লন্ডনে চতুর্দশ বাংলাদেশ বইমেলা ও সাংষ্কৃতিক উৎসব অনুষ্ঠিত লন্ডনে এস৯ ফিল্মস টেপ বল ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত

বুধবার থেকে অফিস ৮-৩টা, শিক্ষা প্রতিষ্ঠানে দুদিন ছুটি

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : মঙ্গলবার, ২৩ আগস্ট, ২০২২
  • ২১১ এই পর্যন্ত দেখেছেন

সচিবালয় প্রতিনিধি: জ্বালানি সাশ্রয়ে আগামী বুধবার (২৪ আগস্ট) থেকে সরকারি ও সায়ত্বশাসিত অফিস সময় সকাল ৮টা থেকে বিকেল ৩টা পর্যন্ত করেছে সরকার। এছাড়া ব‍্যাংক সময় সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত করা হয়েছে।

পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠানে সাপ্তাহিক ছুটি এখন থেকে দুই দিন। বিদ‍্যুৎ সাশ্রয় ও যানজট কমাতে এ সিদ্ধান্ত দিয়েছে মন্ত্রিপরিষদ।

সোমবার (২২ আগস্ট) সচিবালয়ে মন্ত্রিপরিষদের সভা শেষে এ সব তথ্য জানান মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।

গণভবন প্রান্ত থেকে ভিডিও কনফারেন্স এর মাধ্যমে বাংলাদেশ সচিবালয় প্রান্তে মন্ত্রিপরিষদের সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মন্ত্রিপরিষদ সচিব জানান, সারাদেশে আমনের উৎপাদনে সেচ নিশ্চিত করার জন্য সোমবার মধ্যরাত থেকে ভোর পর্যন্ত পল্লী বিদ্যুতে বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা হবে।

গণভবন প্রান্ত থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে মন্ত্রিপরিষদের সভায় বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবি: পিএমও

তিনি বলেন, নতুন সময়সূচির কারণে একদিকে যেমন বিদ্যুতের সরবরাহ ভালো হবে, তেমনি ট্রাফিক ব্যবস্থার ওপরেও চাপ কমবে। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এই ব্যবস্থা চালু থাকবে। বেসরকারি প্রতিষ্ঠানগুলো নিজেদের ব্যাপারে সিদ্ধান্ত নেবে জানান মন্ত্রিপরিষদ সচিব।

বিশ্ব বাজারে জ্বালানি তেলের দাম বৃদ্ধির কারণ দেখিয়ে এই মাসেই ডিজেল, অকটেন, পেট্রোল বা কেরোসিনের রেকর্ড মূল্যবৃদ্ধি করেছে সরকার।

ইউকেবিডিটিভি/ বিডি / এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102