শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ১০:০৯ অপরাহ্ন
শিরোনাম :
ঠাকুরগাঁওয়ে ইয়াবাসহ যুবক আটক দেশ রক্ষায় প্রগতিশীল সাংবাদিকদের ভুমিকা গুরুত্বপূর্ণ -মহিবুল হাসান চৌধুরী আহলে সুন্নাত এর কার্যক্রম বাস্তবায়নের আহ্বান শিক্ষিকার ওপর হামলাকারীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত বিমানের সিলেট-ম্যানচেস্টার সরাসরি ফ্লাইট চালু হচ্ছে সোমবার ঠাকুরগাঁওয়ে শিশু ধর্ষকের যাবজ্জীবন কারাদণ্ড সেনাবাহিনীর পক্ষ থেকে ক্রীড়া সামগ্রী ও আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠিত ৩২ বছরের শিক্ষকতা জীবন থেকে অবসরে প্রধান শিক্ষক জহির আলী লন্ডনে চতুর্দশ বাংলাদেশ বইমেলা ও সাংষ্কৃতিক উৎসব অনুষ্ঠিত লন্ডনে এস৯ ফিল্মস টেপ বল ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত

দুই দিন বন্ধ থাকবে শিক্ষাপ্রতিষ্ঠান

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : মঙ্গলবার, ২৩ আগস্ট, ২০২২
  • ২১৪ এই পর্যন্ত দেখেছেন

স্টাফ রিপোর্টার: দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয় ও কিন্ডারগার্টেন স্কুলেও সপ্তাহে দুদিন ছুটি কার্যকর করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। প্রতি সপ্তাহের শুক্র ও শনিবার এসব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে।

সোমবার (২২ আগস্ট) সন্ধ্যায় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।

এতে বলা হয়, আগামী সপ্তাহ থেকে দুদিন ক্লাস বন্ধ থাকবে। তবে বৃহস্পতিবার অর্ধদিবসের ক্লাস চলবে পূর্ণদিবস। অন্যান্য দিন স্কুলে নিয়মিত পাঠদান পরিচালনা করা হবে।

এর আগে জ্বালানি ও বিদ্যুৎ সাশ্রয়ে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান শুক্র ও শনিবার বন্ধের আদেশ জারি করে শিক্ষা মন্ত্রণালয়। মন্ত্রিসভার সিদ্ধান্ত বাস্তবায়নে সোমবার বিকালে শিক্ষা মন্ত্রণালয় এই আদেশ জারি করে।

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের আদেশে বলা হয়, চলমান পরিস্থিতি বিবেচনায় বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের জন্য মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরের আওতাধীন শিক্ষা প্রতিষ্ঠানগুলো শুক্রবার ও শনিবার বন্ধ থাকবে।

ইউকেবিডিটিভি/ বিডি / এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102