রবিবার, ০৩ মে ২০২৬, ০২:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :

জনগণ আমাদের ক্ষমতার উৎস: কৃষিমন্ত্রী

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : রবিবার, ২১ আগস্ট, ২০২২
  • ২১৫ এই পর্যন্ত দেখেছেন

স্টাফ রিপোর্টার: আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক বলেছেন, ‘২০২৩ সালের ডিসেম্বর অথবা ২০২৪ সালের জানুয়ারিতে এ দেশে জাতীয় নির্বাচন হবে।

জনগণ আমাদের ক্ষমতার উৎস। জনগণের ভোটে নির্বাচিত হয়েই প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ আগামী দিনে আবারও সরকার গঠন করতে চায়।

শনিবার সকালে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

কৃষিমন্ত্রী বলেন, ‘২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত বিএনপি দেশের যে সর্বনাশ করেছে, যেভাবে তারা নিজেদের কবর খুঁড়েছে, সেটা থেকে দলটি কোনও দিন বের হতে পারবে না।

অথচ যারা মানুষকে পুড়িয়ে মেরেছে, বাংলাদেশের স্বাধীনতায় বিশ্বাস করে না,তারাই এখন হুমকি-ধমকি দিয়ে সরকার পতনের দুঃস্বপ্ন দেখছে।

নির্বাচন ছাড়া অন্য কোনোভাবে বর্তমান গণতান্ত্রিক সরকারের পতন ঘটানো যাবে না উল্লেখ করে তিনি বলেন, ‘নির্বাচন কমিশন (ইসি) নির্বাচন করবে। আমাদের দায়িত্ব হচ্ছে, সুষ্ঠু নির্বাচনে সহযোগিতা করা’।

বিএসএমএমইউ উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদের সভাপতিত্বে ও বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ডা. মো. হাবিবুর রহমান দুলালের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, উপ-উপাচার্য ( প্রশাসন) অধ্যাপক ডা. ছয়েফ উদ্দিন আহমদ, স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) সভাপতি অধ্যাপক ডা. এম. ইকবাল আর্সলান।

সভা শেষে ১৯৭৫ সালের ১৫ আগস্টের সকল শহীদদের স্মরণে বিএসএমএমইউর বি ব্লকে স্থাপিত বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা জানানো হয়।

ইউকেবিডিটিভি/ বিডি / এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102