শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৮:৫৪ অপরাহ্ন

বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ মালদ্বীপ শাখার সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : শনিবার, ২০ আগস্ট, ২০২২
  • ১৬৮ এই পর্যন্ত দেখেছেন

মোহাম্মদ মাহামুদুল, মালদ্বীপঃ  প্রবাসী প্রবাসী ভাই ভাই বিভেদ মুক্ত  প্রবাস চাই, এই স্লোগান কে সামনে রেখে ১৯ আগস্ট  (শুক্রবার) মালদ্বীপের দ্বীপপুসী আইল্যান্ডে অনুষ্ঠিত হলো বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ মালদ্বীপ শাখার আলোচনা ও সংবর্ধনা  অনুষ্ঠান।

সংগঠনের কেন্দ্রীয় কমিটির মানবপাচার ও প্রতিরোধ বিষয়ক সম্পাদক মোঃ  জিয়া খাঁর সভাপতিত্বে ও মোঃ ইফরাত হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বাংলাদেশ থেকে ভার্চুয়ালি প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,  ভিপি নুরুল হক নুর, প্রধান উপদেষ্টা, কেন্দ্রীয় কমিটি, বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ।

জার্মান প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ইন্জি: মো. কবীর হোসেন, সভাপতি কেন্দ্রীয় কমিটি, বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ।

তিনি তার বক্তব্যে বলেন প্রবাসীদের যৌক্তিক ১০ দফা দাবি বাস্তবায়নে সকল প্রবাসীদের ঐক্যবদ্ধ ভাবে আওয়াজ তুলতে হবে এবং তিনি সরকারকে প্রবাসীদের যৌক্তিক ১০ দফা দাবি বাস্তবায়ন করার জন্য জোর দাবি জানান।

বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন এস এম সাফায়েত হোসেন, সাধারণ সম্পাদক, কেন্দ্রীয় কমিটি, বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ।বাংলাদেশ থেকে ভার্চুয়ালি আরো বক্তব্য প্রদান করেন সংগঠনটির উপদেষ্টা মোঃ তারেক  রহমান।

বিশেষ অতিথি ছিলেন, মোঃ দুলাল আল  মাইজভান্ডারী, সাংগঠনিক সম্পাদক, কেন্দ্রীয় কমিটি, বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ। মোঃ সমেজ শেখ, সামাজিক বিষয়ক সম্পাদক, কেন্দ্রীয় কমিটি।মোঃ সুজন শেখ, প্রতিষ্ঠাকালীন সমন্বয়ক, বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ, মালদ্বীপ শাখা। মামুন আব্দুল রব ও আব্দুল আওয়াল, সাবেক সিটি সমন্বয়ক, মালে শাখা।

অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন, কার্যকরী সদস্য ও দ্বীপপুসি সিটি শাখার মোঃ ইদ্রীস, মোঃ শরিফুল ইসলাম, মোঃ মোস্তাকিম, নুর মোহাম্মদ, মোঃ বিল্লাল হোসেন, মোঃ সোলাইমান, মোঃ শহিদুল ইসলাম, সেলিম রেজা, সাগর বেপারী, জাহিদুল ইসলাম, পারবেজ হোসেন, জামাল হোসেন, মোঃ ছিদ্দিকুর রহমান, মোঃ সুজন শেখ সহ অসংখ্য প্রবাসীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের বিশেষ অতিথি মোঃ দুলাল হোসেন  মাইজভান্ডারি তার বক্তব্যের শুরুতেই শত ব্যস্ততার মাঝে ও  অনুষ্ঠানে ভার্চুয়ালে যুক্ত হওয়ায় কেন্দ্রীয় কমিটির  নেতৃবৃন্দকে  অভিনন্দন জানান এবং প্রবাসীদের পক্ষে কাজ করায় মালদ্বীপ, বাংলাদেশ দূতাবাসে কর্মরত সকলকে ধন্যবাদ জানান।

উপস্থিত সকল নেতাকর্মী প্রবাসীদের যৌক্তিক ১০ দফা দাবি বাস্তবায়ন করার জন্য সরকারকে বিশেষ অনুরোধ জানান।

তিনি আরো বলেন, নিজেদের অধিকার আদায়ের সংগ্রামে সকল প্রবাসীদের এক হতে হবে।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102