বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৫২ পূর্বাহ্ন

অবৈধভাবে যুক্তরাষ্ট্রে না আসতে কমলা হ্যারিসের হুঁশিয়ারি

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : শুক্রবার, ১১ জুন, ২০২১
  • ৪৬৮ এই পর্যন্ত দেখেছেন

হাকিকুল ইসলাম খোকন ,সিনিয়র প্রতিনিধি (যুক্তরাষ্ট্র) : অভিবাসনে ইচ্ছুক গুয়েতেমালার মানুষকে অবৈধভাবে যুক্তরাষ্ট্রে প্রবেশ না করার আহ্বান জানিয়েছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস। ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো বিদেশ সফরে গুয়েতেমালায় গিয়ে সোমবার (৭ জুন) এই আহ্বান জানান তিনি।

তিনি বলেন, অবৈধভাবে যুক্তরাষ্ট্রে প্রবেশের চেষ্টা বিপজ্জনক এবং এর মাধ্যমে মূলত পাচারকারীরাই লাভবান হয়ে থাকে। একইসঙ্গে তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, অবৈধ পথে যুক্তরাষ্ট্রে প্রবেশের চেষ্টাকারীদেরকে সীমান্ত থেকেই ফিরিয়ে দেওয়া হবে।পরে গুয়েতেমালার প্রেসিডেন্ট আলেজান্দ্রো গিয়াম্মাত্তেই-এর সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে কমলা হ্যারিস হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, ‘(অবৈধ পথে) আসবেন না। কেউই আসবেন না। (কেউ অবৈধ পথে প্রবেশ করলে) যুক্তরাষ্ট্র আইন প্রয়োগ অব্যাহত রাখার পাশাপাশি সীমান্তে নিরাপত্তা নিশ্চিত করা হবে।’

তিনি আরও বলেন, ‘অবৈধ পথে যুক্তরাষ্ট্রে প্রবেশের জন্য জড়ো হলে, সীমান্ত থেকেই তাদেরকে ফিরিয়ে দেওয়া হবে। অবৈধ অভিবাসন ইস্যুকে ‘দীর্ঘদিন ধরে চলমান সমস্যা’ হিসেবে উল্লেখ করে কমলা হ্যারিস বলেন, এই সমস্যা সমাধানে যুক্তরাষ্ট্র ও গুয়েতেমালা ‘একসঙ্গে কাজ করবে’, এটাই আমার চাওয়া।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102