বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ১২:০৫ অপরাহ্ন

মৌলভীবাজারে স্ত্রীর মামলায় স্বামী নাইম গ্রেফতার

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : শনিবার, ২০ আগস্ট, ২০২২
  • ৫১৬ এই পর্যন্ত দেখেছেন

স্টাফ রির্পোটার: স্ত্রী আশা বেগমের দায়ের করা মামলায় স্বামী নাইমুর রহমান নাইমকে (৩৬) মৌলভীবাজার পৌরসভার পুরাতন হাসপাতাল সড়কের ভাড়াটিয়া বাসা থেকে শুক্রবার বিকেলে গ্রেফেতার করেছে মডেল থানা পুলিশ।

পুলিশ ও এজহার সূত্রে জানা গেছে, গ্রেফতারকৃত আসামি মৌলভীবাজার সদর উপজেলার কাগাবলা ইউনিয়নের আগিউন গ্রামের সমসের আলী(ফুলরী মিয়ার) ছেলে। গত ১৫ আগস্ট নাইমের ভাড়াটিয়া বাসায় ২ লাখ টাকা যৌতুকের দাবিতে স্ত্রীকে শারীরিক ভাবে নির্যাতন ও মারধর করে গুরুতর আহত করে। নাইম এর আগেও বিভিন্ন ভাবে নির্যাতন করে স্ত্রী আশা বেগমের কাছ থেকে ৮ লাখ টাকা নিয়েছে বলে জানা যায়। তাদের বিয়ের পর থেকেই যৌতুকের কারণে মনোমালিন্য সৃষ্টি হয়। তাদের এক কন্যা সন্তান রয়েছে।

মামলার বাদী আশা বেগম বলেন, শহরে আমার একটি বিউটি পার্লারের দোকান রয়েছে তা দিয়ে সংসারের খরচ বহন করেন। আর নাইম আমার সব শেষ করে তাই আমি আইনের আশ্রয় নিয়েছি।

এলাকাবাসী সূত্রে জানা যায়, সে বিভিন্ন ভাবে সাধারণ মানুষের সাথে প্রতারণা করে আসছে। এ বিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা মৌলভীবাজার মডেল থানার এস আই মো: ইমতিয়াজ সরকার বলেন, স্ত্রী আশা বেগমের মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। শনিবার আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হবে।

ইউকেবিডিটিভি/ বিডি / এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102