

স্টাফ রিপোর্টার: উত্তরায় প্রাইভেটকারের ওপর বিআরটির গার্ডার পড়ে পাঁচজন নিহতের ঘটনায় অভিযুক্ত ক্রেন চালক ও ঠিকাদারি প্রতিষ্ঠানের নিরাপত্তাকর্মীসহ ৯ জনকে আটক করেছে র্যাব।
এদেরকে ঢাকা, গাজীপুর, সিরাজগঞ্জ ও বাগেরহাট থেকে গ্রেফতার করা হয়েছে বলে বুধবার রাতে মুঠোফোনে পাঠানো ক্ষুদে বার্তায় এই তথ্য জানিয়েছে র্যাব।
এর আগে সোমবার বিকেলে উত্তরা জসীমউদ্দীন এলাকায় আড়ংয়ের সামনে ক্রেন দিয়ে একটি গার্ডার ওপরে ওঠানো হচ্ছিল। এ সময় ক্রেন উল্টে সেটি প্রাইভেটকারের ওপর পড়ে। গার্ডার পড়ে প্রাইভেটকারটি দুমড়ে-মুচড়ে যায়। এতে প্রাইভেটকারের ভেতরে থাকা সাতজনের মধ্যে পাঁচজন নিহত হয়।
নিহতরা হলেন রুবেল (৬০), ফাহিমা (৪০), ঝরনা (২৮), জান্নাত (৬) ও জাকারিয়া (২)। বেঁচে যাওয়া দুইজন হচ্ছেন নবদম্পতি হৃদয় ও রিয়া মনি। গত শনিবার তাদের বিয়ে হয়।
ইউকেবিডিটিভি/ বিডি / এমএসএম