বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৭:০০ পূর্বাহ্ন

বিএনপি এবারও ধরা খাবে: ওবায়দুল কাদের

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : বৃহস্পতিবার, ১৮ আগস্ট, ২০২২
  • ১৯০ এই পর্যন্ত দেখেছেন

স্টাফ রিপোর্টার: বিএনপি গতবার জগাখিচুড়ির ঐক্য করে ধরা খেয়েছে, এবারও ধরা খাবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

বিএনপিকে লক্ষ্য করে তিনি বলেন, আগুনসন্ত্রাস ও বোমাবাজি করে ক্ষমতায় যাওয়ার দিন শেষ।

আজ বুধবার (১৭ আগস্ট) বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের সামনে দেশব্যাপী সিরিজ বোমা হামলা দিবস উপলক্ষে আয়োজিত বিক্ষোভ সমাবেশে এ কথা বলেন আওয়ামী লীগের এই সাধারণ সম্পাদক।

বিএনপির জাতিসংঘে গিয়ে নালিশ করা প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, এ বিষয়ে জাতিসংঘের বিচার করার এখতিয়ার নেই।

তিনি আরও বলেন, বিদেশিদের কাছে বিচার দেয়া বিএনপির ঐতিহ্য।

নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে ওবায়দুল কাদের বলেন, বন্দুকের নল থেকে আওয়ামী লীগের জন্ম হয়নি, রাজপথ থেকেই আওয়ামী লীগ জন্ম হয়েছে।

ইউকেবিডিটিভি/ বিডি / এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102