

তেতুলিয়া সংবাদদাতাঃ তেতুলিয়ায় বাংলাবান্ধা মহাসড়ক দুর্ঘটনায় মিলন (৪৫) মন্জু( ৩০) ও আবির (২৫) নামে ৩ জন মটরসাইকেল আরোহী আহত হয়েছে।এদের মধ্য ১ জন এর অবস্থা আশঙ্কা জনক।
মঙ্গলবার বিকেলে উপজেলার সদর ব্র্যাক অফিস মহাসড়ক এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। তেতুলিয়া উপজেলার সদর ইউনিয়নের আজিজনগর গ্রামের মফিজ এর পুত্র মিলন’, সফিকুলের ছেলে মন্জু, নতুন বস্তি এলাকায় আবির হোসেন বলে জানা যায়।
পুলিশ ও স্থানীয়রা জানান, বিকেলে বাংলাবান্ধা যাওয়ার সময় ব্র্যাক অফিস এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা মাহিদ্র টাক্টরের সাথে মুখোমুখি সংঘর্ষে মটর সাইকেল আরোহী তিনজন গুরুতর ভাবে আহত হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে তেতুলিয়া সদর হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিসৎক দুজনকে ভর্তি করেন ১ জনকে আশঙ্কা জনক অবস্থায় উন্নত চিকিৎসার জন্যে জেলা সদর হাসপাতালে প্রেরন করেন।
তেতুলিয়া মডেল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাঈদ চৌধুরি সড়ক দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।