

তোরা কে কে যাবি আয়
টুঙ্গিপাড়ার গাঁয়
ঘুমিয়ে আছে বাংলাদেশের
জাতির পিতায়।।
দিনেতে দোয়েল ডাকে
গাছের ঐ ঢালে বসে
কোকিলের করুন সূরে
আকাশের চাঁদ নীচে এসে
শোকেতে নিরব হয়ে যায়,
তোরা কে কে যাবি আয়।
জাতির পিতা বঙ্গবন্ধু
শেখ মুজিবুর রহমান
বাংলাদেশের জন্য হেসে
করে গেলেন জীবন দান
তোমার কথা মনে হলে
চোখের পানি এসে যায়,
তোরা কে কে যাবি আয়।