শনিবার, ২৭ জুন ২০২৬, ১১:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
কারি শিল্প রক্ষায় পাঁচ দফা দাবি উত্থাপন শাহজালাল মাজারের আর্থিক ব্যবস্থাপনায় বাণিজ্য মন্ত্রীর নেতৃত্বে কমিটি গঠিত বাংলাদেশ আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত গৎবাঁধা পদ্ধতিতে প্রকল্প চালানো যাবে না- ব্যারিস্টার মীর হেলাল এমপি ফের শালবাহান ইউপির দায়িত্বে আশরাফুল ইসলাম সালন্দর ইসলামিয়া কামিল মাদ্রাসায় বৃক্ষরোপণ কর্মসূচী অনুষ্ঠিত সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত জনগণের সমর্থনে আওয়ামী লীগ শীঘ্রই শক্তিশালী হয়ে ফিরবে—-শেখ হাসিনা শ্রীমঙ্গলে অবৈধভাবে উত্তোলিত বালু নিলামে বিক্রি রাষ্ট্রীয় সম্মাননায় বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মেরাজুল হোসেন এর দাফন সম্পন্ন

আবারও বিশ্বকাপ ও এশিয়া কাপে অধিনায়ক সাকিব

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : শনিবার, ১৩ আগস্ট, ২০২২
  • ১৮৯ এই পর্যন্ত দেখেছেন

স্পোর্টস ডেস্ক: আবারও টি-টোয়েন্টিতে বিশ্বকাপ ও এশিয়া কাপে বাংলাদেশের নেতৃত্ব দেবেন সাকিব আল হাসান। ত্রিদেশীয় সিরিজেও নেতৃত্ব দেবেন তিনি। শনিবার (১৩ আগস্ট) বিকেলে সাকিবের সঙ্গে বৈঠক শেষে বিসিবির ক্রিকেট পরিচালনা প্রধান জালাল ইউনুস জানিয়েছেন এ কথা।

বৈঠকের পর সাকিবকে অধিনায়ক করে ঘোষণা করা হয়েছে এশিয়া কাপের ১৭ জনের স্কোয়াড । প্রায় তিন বছর পর জাতীয় দলে ফিরলেন সাব্বির রহমান। সৌম্য সরকারের ফেরার গুঞ্জন উঠলেও তাঁকে বাইরে রেখেই এ স্কোয়াড ঘোষণা করা হলো।

জাতীয় দলে ফিরিয়ে আনা হয়েছে অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিনকে । গত বছর অক্টোবরে টি–টোয়েন্টি বিশ্বকাপে জাতীয় দলের হয়ে সর্বশেষ খেলেন সাইফউদ্দিন। এরপর চোটের কারণে খেলা হয়নি।

এশিয়া কাপে বাংলাদেশ দল: সাকিব আল হাসান (অধিনায়ক), এনামুল হক, মুশফিকুর রহিম, আফিফ হোসেন, মোসাদ্দেক হোসেন, মাহমুদউল্লাহ, শেখ মেহেদী, মোহাম্মদ সাইফউদ্দিন, হাসান মাহমুদ, মোস্তাফিজুর রহমান, নাসুম আহমেদ, সাব্বির রহমান, মেহেদী হাসান মিরাজ, ইবাদত হোসেন, পারভেজ হোসেন, নুরুল হাসান ও তাসকিন আহমেদ।

ইউকেবিডিটিভি/ বিডি / এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102