মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৮:১০ অপরাহ্ন

খাবারের উৎসবে নীরব, দীঘি, রাফাত

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : শনিবার, ১৩ আগস্ট, ২০২২
  • ২২৫ এই পর্যন্ত দেখেছেন

বিনোদন ডেস্ক: কম বেশি সবাই খেতে ভালোবাসেন। আর সেই ভোজন রসিকদের জন্য সুখবর নিয়ে এলো গোল্ডেন টিউলিপ দ্য গ্র্যান্ডমার্ক ঢাকা হোটেল।

হোটেল কর্তৃপক্ষ বৃহস্পতিবার (১১ আগস্ট) থেকে ‘বাংলা ফুড ফেস্ট’ এর আয়োজন করেছে। বাংলা খাবারের এই উৎসব কেক কেটে উদ্বোধন করেন অভিনেতা নীরব, আসিফ, অভিনেত্রী দীঘি ও গায়ক রাফাত।

এক সপ্তাহব্যাপী এই বাংলা খাবারের উৎসবে থাকছে মজাদার সব বাংলা খাবারের সমাহার। মরিচ বাটা, ভুনা হাঁসের গোস্ত, ঢাকাইয়া খাশির পায়া, চেপা শুটকির লোৱা, কলা মোছা ভর্তা, পিয়াজ লাল মরিচ ও রসুনের চাটনি, নারিকেল দুধে ভিজা চিতই পিঠা, তান্দুরি শিকানদারী রান এর মতো আরো অনেক মুখরোচক ও লোভনীয় খাবার।

বাংলা খাবার উৎসবে তারকারা। ছবি: ভোরের কাগজ

শুধু খাবারেই উৎসব শেষ নয় উৎসবে আছে ঐতিহ্যবাহী বাংলা গান, বায়োস্কোপ বুথ,, কাব্যিক বইয়ের বুথ, ফ্রি মেহেদী বুথ, ফটো বুথ, শিশুদের জন্য চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও লটারী।

বাংলা খাবার উৎসবে লাস্যময়ী দীঘি। ছবি: ভোরের কাগজ

এই আয়োজন প্রতিদিন সন্ধ্যা ৬টা ৩০ মিনিট থেকে রাত ১০টা ৩০ মিনিট পর্যন্ত থাকবে।

ইউকেবিডিটিভি/ বিডি / এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102