সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১১:৩৯ অপরাহ্ন

এনআরবি ব্যাংকের চেয়ারম্যান মাহতাবুর রহমান

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : বৃহস্পতিবার, ১১ আগস্ট, ২০২২
  • ২২৩ এই পর্যন্ত দেখেছেন

অর্থনৈতিক ডেস্ক: মোহাম্মদ মাহতাবুর রহমান এনআরবি ব্যাংক লিমিটেডের চেয়ারম্যান হিসেবে পুনর্নির্বাচিত হয়েছেন। সম্প্রতি ব্যাংকের পরিচালনা পর্ষদের ১৪২তম সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্তটি গৃহীত হয়।

বিশিষ্ট ব্যবসায়ী মাহতাবুর রহমান ২০১২ থেকে ২০২০ সাল পর্যন্ত টানা ৯ বার সিআইপি (এনআরবি) নির্বাচিত হন।

এছাড়াও সর্বাধিক বৈদেশিক মুদ্রা প্রেরণকারী হিসেবে ২০১৩ থেকে ২০২০ সাল পর্যন্ত পরপর ৭ বার বাংলাদেশ ব্যাংকের সর্বোচ্চ পদক বেস্ট রেমিট্যান্স অ্যাওয়ার্ড লাভ করেন। তিনি প্রথম প্রবাসী বাংলাদেশি হিসেবে সংযুক্ত আরব আমিরাত সরকারের গোল্ড কার্ড ভিসা অর্জন করেছেন।

মাহতাবুর রহমান ১৯৭০ সালে সৌদি আরবের মক্কায় তার পারিবারিক ব্যবসা ‘আল হারামাইন পারফিউমস’-এর মাধ্যমে ব্যবসায়িক ক্যারিয়ার শুরু করেন।

তিনি বর্তমানে আল হারামাইন পারফিউমস গ্রুপ অব কোম্পানিজের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক। তিনি বাংলাদেশ বিজনেস কাউন্সিল, দুবাই ও এনআরবি সিআইপি অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সভাপতি ও আবুধাবির শেখ খালিফা বিন জায়েদ বাংলাদেশ ইসলামিয়া প্রাইভেট স্কুলের অন্যতম উদ্যোক্তা।

তিনি আল হারামাইন চা কোম্পানি ও আল হারামাইন হাসপাতাল প্রাইভেট লিমিটেডের চেয়ারম্যান। এছাড়াও তিনি বেসরকারি বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক ও বিয়ানিবাজার ক্যানসার হাসপাতালের ট্রাস্টি।

ইউকেবিডিটিভি/ বিডি / এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102