সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০২:০৮ অপরাহ্ন

তেতুলিয়ায় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তরের দুই প্রতিষ্ঠানকে অর্থদন্ড প্রদান

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : বৃহস্পতিবার, ১১ আগস্ট, ২০২২
  • ২১৪ এই পর্যন্ত দেখেছেন

খাদেমুল ইসলাম, তেতুলিয়া : পঞ্চগড় জেলার তেতুলিয়ায় উপজেলা ভজনপুর কলেজ মোড় এলাকায় অবৈধ প্রক্রিয়াজাতকরণ করার অপরাধে দুই প্রতিষ্ঠানকে ভ্রাম্যমাণ আদালতে ৯ হাজার টাকা অর্থদন্ড প্রদান করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদফতর।

বুধবার (১০ আগস্ট) বিকেলে জেলার তেতুঁলিয়া উপজেলার ভজনপুর বাজার ও কলেজমোড় এলাকায় অভিযান পরিচালনা করে তাদের এই জরিমানা করেন ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদফতর পঞ্চগড় কার্যালয়ের পরিচালক পরেশ চন্দ্র বর্মন।

তিনি জানান, বাণিজ্য মন্ত্রণালয় এবং জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদফতরের নিদর্শনা অনুযায়ী বাজার তদারকি অভিযানে ভজনপুর বাজার ও কলেজমোড় এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এসময় অবৈধ প্রক্রিয়ায় পণ্য উৎপাদন ও প্রক্রিয়াজাতকরণ করার অপরাধে শামীম বেকারীকে ৪ হাজার ও নিশাত বেকারি ৫ হাজার মোট ৯ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।

এসময় উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর ও পুলিশের একটি টিম উপস্থিত ছিলেন। এছাড়াও সচেতনতামূলক মাইকিং ও লিফলেট বিতরণ করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের কার্যক্রম চলমান থাকবে।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102