সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৭ পূর্বাহ্ন

তেঁতুলিয়ায় বঙ্গমাতার ৯২তম জন্মবার্ষিকী পালিত

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : সোমবার, ৮ আগস্ট, ২০২২
  • ২৩২ এই পর্যন্ত দেখেছেন

তেতুলিয়া সংবাদদাতা: তেতুলিয়ায়
যথাযোগ্য মর্যাদায় বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব এর ৯২তম জন্মবার্ষিকী পালন করা হয়েছে। মহীয়সী বঙ্গমাতার চেতনা অদম্য বাংলাদেশের প্রেরণা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে রবিবার (০৮ আগস্ট) দিবসটি বিভিন্ন কর্মসূচির মাধ্যমে পালন করে উপজেলা প্রশাসন।


উপজেলা নির্বাহী অফিসার সোহাগ চন্দ্র সাহার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান কাজী মাহমুদুর রহমান ডাব্লু, মুক্তিযোদ্ধা কমান্ডার কাজী মাহবুবুর রহমান, আওয়ামীলীগ সভাপাতি ইয়াসিন আলী মন্ডল, মহিলা ভাইস চেয়ারম্যান সুলতানা রাজিয়া, ভাইস চেয়ারম্যান ইউসুব আলী, মহিলা বিষয়ক কর্মকর্তা করুনা কান্ত রায় প্রমুখ।

কর্মসুচী মধ্যে ছিলো ৯:৩০ মি প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পন, আলোচনা সভা, স্মৃতিচারন, নারীদের সেলাই মেসিন বিতরন, ব্যাংকিং এর মাধ্যমে নগদ অর্থ প্রদান, কোরআন খতম ও দোয়া মাহফিল।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102