মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৫:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
বীর মুক্তিযোদ্ধা আবু সাঈদের দাফন রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন হযরত শাহ জালাল (র.) মাজারে রাজনৈতিক শ্লোগানের নিন্দা ও প্রতিবাদ বঙ্গবন্ধুর ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ ট্রলি সেবায় টাকা আদায়ে নিষেধাজ্ঞায় স্বেচ্ছাসেবকদের ক্ষোভে গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার কাউন্সিল সাউথ ওয়েষ্ট রিজিওনের ইফতার মাহফিল অনুষ্ঠিত সোয়ানসি মৌলভীবাজার এসোসিয়েশনের ইফতার পার্টি অনুষ্ঠিত যশোরে হোটেল থেকে ব্যবসায়ীর মৃতদেহ উদ্ধার সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার তেতুলিয়ায় আমের মুকুলের ঘ্রাণে মধুমাসের আগমনী বার্তা নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ও বাংলা ট্র্যাভেলসের ইফতার মাহফিল অনুষ্ঠিত

ঋষির থেকে অনেক এগিয়ে ট্রাস: ব্রিটেনের প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : শুক্রবার, ৫ আগস্ট, ২০২২
  • ১৯৯ এই পর্যন্ত দেখেছেন

যুক্তরাজ্য অফিস: নির্বাচনে তিনি হেরে যাবেন, সম্প্রতি নিজেই এমনটাই জানিয়েছিলেন ব্রিটেনের (টক) প্রধানমন্ত্রী পদপ্রার্থী ঋষি সুনাক। প্রতিদ্বন্দ্বী লিজ ট্রাসের কাছে তিনি যে ক্রমেই ‘আন্ডারডগ’ হয়ে উঠছেন, সেকথা ফের পরিষ্কার হয়ে গিয়েছে এক রিপোর্ট থেকে। যে রিপোর্টের দাবি, ট্রাসের ব্রিটেনের প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা ৯০ শতাংশ।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম ‘ব্লুমবার্গ’কে এক বেটিং সংস্থা ‘এসমার্কেটসে’র তরফে জানানো হয়েছে, যা পরিস্থিতি তাতে ঋষির ব্রিটেনের প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা ১০ শতাংশ। তাদের হিসেব বলছে, যখন প্রথন লড়াইটা দ্বিমুখী লড়াই হয়ে দাঁড়িয়েছিল তখন ট্রাস এগিয়ে ছিলেন ৬০—৪০ হিসেবে। কিন্তু পরে যত সময় এগিয়েছে ততই তিনি দৌড়ে এগিয়ে গিয়েছেন।

সংস্থার প্রধান ম্যাথিউ শ্যাডিক জানিয়েছেন, “অনেকেই ভবিষ্যদ্বাণী করেছিলেন রিশি সুনক অনেক যোগ্য প্রার্থী। কিন্তু ট্রাসের ডিবেট পারফরম্যান্স প্রত্যাশাকে ছাপিয়ে গিয়েছে।”

ব্রিটেনের প্রধানমন্ত্রী পদে কে বসবেন? সেই নিয়ে ভোটাভুটি, লড়াই চলছে বেশ কিছুদিন ধরে। অনেক প্রার্থীর মধ্যে ভোটাভুটি করে শেষ পর্যন্ত লড়াইয়ে টিকে রয়েছেন রিশি সুনাক এবং লিজ ট্রাস। আগামী দিনে কনজারভেটিভ পার্টির সদস্যদের ভোটেই ঠিক হবে, ১০ ডাউনিং স্ট্রিটের মসনদে কে বসবেন।

প্রধানমন্ত্রিত্বের নির্বাচন শুরু হওয়ার পরে প্রত্যেক ধাপেই এগিয়ে ছিলেন ঋষি। সাংসদদের মধ্যে ভোটাভুটির প্রত্যেক রাউন্ডেই সবচেয়ে বেশি ভোট পেয়েছিলেন তিনি। কিন্তু যত সময় এগোচ্ছে, ততই পিছিয়ে পড়ছেন ভারতীয় বংশোদ্ভূত রিশি।

উল্লেখ্য, ২০১৯ সালে ব্রেক্সিট বাস্তবায়নের প্রতিশ্রুতিতে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জয়ী হন বরিস জনসন। কিন্তু গত দু’বছর ধরেই তিনি একের পর এক কেলেঙ্কারিতে জড়িয়ে দলের মধ্যে অনেকের আস্থা হারিয়েছেন। অবশেষে দলীয় বিদ্রোহে গদি ছাড়তে হয় তাঁকে। তারপর থেকেই জল্পনা শুরু হয়েছে, ব্রিটেনের মসনদে এরপর কে বসবেন তা নিয়ে।

ইউকেবিডিটিভি/ যুক্তরাজ্য / কেএলি

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102