বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৮ পূর্বাহ্ন

বৃদ্ধকে বাড়ি থেকে তুলে নিয়ে পিটানোর অভিযোগ

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : বৃহস্পতিবার, ৪ আগস্ট, ২০২২
  • ২৬৬ এই পর্যন্ত দেখেছেন

স্টাফ রিপোর্টার: গাজীপুরের টঙ্গীতে বাড়ি থেকে তুলে নিয়ে এক বৃদ্ধকে মারধর এবং বসতবাড়ি ভাংচুরের অভিযোগ পাওয়া গেছে।গত (৩১ জুলাই) রাতে গাজীপুরের টঙ্গী পূর্ব এলাকায় এ ঘটনা ঘটে।

এ বিষয়ে বৃদ্ধের সন্তান মোঃ রাসেল গত ৩ অাগষ্ট(বুধবার) টঙ্গী থানায় টঙ্গী পূর্ব এলাকার মোঃ শফিক(২৮) ও টঙ্গী বাজারের বাসস্ট্যান্ড এলাকায় বসবাসরত মোঃ রুবেল (২৮) নামের কতিপয় সন্ত্রাসীদের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযোগ সূত্রে জানা যায়, গত ৩১ জুলাই রাতে ভুক্তভোগীর ছোট ভাই দোকানে নুডুলস অানতে গেলে ১ নং বিবাদ মোঃশফিক নেশাগ্রস্ত অবস্থায় তার মাথায় অাঘাত করে।পরবর্তীতে বিবাদীর কাছে গিয়ে মারধরের কারন জানতে চাইলে অকথ্য ভাষায় গালাগালি ও হুমকি প্রদর্শন করা হয়।গত ১ অাগষ্ট বিবাদরা রাসেলের বসতবাড়িতে ঢুকে ভাংচুর ও তার বৃদ্ধ পিতাকে তুলে নিয়ে যায়।

প্রতিবাদ করলে অভিযুক্তরা ওই বৃদ্ধকে মারধর শুরু করে। পরে বৃদ্ধাকে স্থানীয় কাউন্সিলরের সহায়তায় উদ্ধার করা হয়। এ বিষয়ে অভিযোগকারী মোঃ রাসেল বলেন,টঙ্গী এলাকায় শফিক ও রুবেল বাহিনী মাদক ও সন্ত্রাসী কর্মকান্ডে জড়িত।তারা অন্যায়ভাবে অামার ছোট ভাইকে ও বৃদ্ধ পিতাকে তুলে নিয়ে মারধর করেছে।

অামি এবং অামার মেঝো ভাই মারধরের কারন জানতে গেলে অামাদের কে হুমকি ও লাঞ্ছিত করে।পরবর্তীতে কাউন্সিলরের সহায়তায় অামার বাবাকে উদ্ধার করলে এ বিষয়টিকে মীমাংসার জন্য তারা অসহযোগিতা ও হুমকি ধামকি প্রদান করছে প্রতিনিয়ত।

এ বিষয়ে টঙ্গী থানার এস আই জুবায়ের বলেন, অভিযোগ পেয়েছি। এ বিষয়ে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

ইউকেবিডিটিভি/ বিডি / এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102