

স্টাফরিপোর্টার: আরও ১০ পুলিশ কর্মকর্তাকে পুলিশ সুপার পদমর্যাদায় বদলি বা পদায়ন করা হয়েছে। এই নিয়ে একই দিনে পুলিশ সুপার পদমর্যাদার ৫০ জনকে বিভিন্ন জেলায় বদলি করা হলো। যা দেশের ইতিহাসে এবারই প্রথম। বুধবার বিষয়টি নিশ্চিত করে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
রাষ্ট্রপতির পক্ষে এসপিদের এই আদেশটিতে স্বাক্ষর করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপ-সচিব ধনঞ্জয় কুমার দাস। আদেশটি অবিলম্বে কার্যকরের নির্দেশ দেয়া হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়, মাগুড়া জেলার পুলিশ সুপার মোহাম্মদ জহিরুল ইসলামকে ঢাকার পুলিশ অধিদপ্তরের সহকারি পুলিশ মহাপরিদর্শক, শেরপুর জেলার পুলিশ সুপার মো. হাসান নাহিদ চৌধুরীকে সিলেট রেঞ্জ রিজার্ভ ফোর্সে, বরগুনার পুলিশ সুপারকে মুহাম্মদ জাহাঙ্গীর মল্লিককে রাজশাহী রেঞ্জ রিজার্ভ ফোর্সে, সাতক্ষীরা জেলার পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমানকে সিলেট মহানগর পুলিশে, ঝালকাঠি জেলার পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিনকে ঢাকা সিআইডির প্রধান কার্যালয়ে, বান্দরবান জেলার পুলিশ সুপার জেরিন আখতারকে ঢাকার এসবি প্রধান কার্যালয়ে, পঞ্চগড় জেলার পুলিশ সুপার মোহাম্মদ ইউসুফ আলীকে ঢাকা এসবির প্রধান কার্যালয়ে, খাগড়াছড়ি জেলার পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল আজিজকে ঢাকা পুলিশ অধিদপ্তরের সহকারি পুলিশ মহাপরিদর্শক, চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার জাহিদুল ইসলামকে ঢাকা সিআইডির প্রধান কার্যালয়ে ও মুন্সিগঞ্জে জেলার পুলিশ সুপার আব্দুল মোমেনকে ঢাকা মহানগর পুলিশে (ডিএমপি) উপ-পুলিশ কমিশনার হিসেবে বদলি করা হয়েছে।
এর আগে বুধবার একসঙ্গে ৪০ জেলায় নতুন পুলিশ সুপার নিয়োগ দেয় বাংলাদেশ পুলিশ।
নিচে ১০ জেলার এসপির বদলি/পদায়নের তালিকা দেখুন-
ইউকেবিডিটিভি/ বিডি / এমএসএম