

স্টাফ রিপোর্টার: সরকারকে সরাতে বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলন করবে গণঅধিকার পরিষদ। এ বিষয়ে ঐক্যমত্য হয়েছে। বুধবার (৩ আগস্ট) দুপুরে গণ অধিকারের পরিষদে দলটির নেতাদের সঙ্গে সংলাপের পর এ কথা জানান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি বলেন, আওয়ামী লীগের অধীনে কোনো নির্বাচনে অংশ নেয়া হবে না। সরকারকে পদত্যাগে বাধ্য করে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের উদ্যোগ নেয়া হবে। জয়ী হলে সকলকে নিয়ে জাতীয় সরকার গঠন করা হবে রাষ্ট্র মেরামতের জন্য।
মির্জাপুর ফখরুল বলেন, আমরা গণ অধিকার পরিষদের সঙ্গে আলোচনা সভায় সন্তুষ্ট হয়েছি, খুশি হয়েছি, তারা আমাদের সঙ্গে প্রায় সব বিষয়েই একমত পোষণ করেন। বিশেষ করে এই সরকারের অধীনে কোনো নির্বাচন নয়। আমরা এই বিষয় একমত হয়েছি যে, এই সরকারকে আর ক্ষমতায় থাকতে দেওয়া যায় না।
তিনি আরো বলেন, এই সরকার অত্যন্ত সচেতনতার সঙ্গে আমাদের অর্জনগুলো ছিলো,গণতন্ত্র বাক স্বাধীনতা ধ্বংস করেছে। এই কারণে জনগণকে সঙ্গে নিয়ে একটা আন্দোলন করার জন্য একমত হয়েছি।
তিনি বলেন, সরকার গঠনের পরেই সবাইকে নিয়ে একটা জাতীয় সরকার গঠন করবো। আমরা মনে করি, এ বিষয়ে একটা পরিবর্তন হওয়া দরকার।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ধন্যবাদ জানিয়ে গণ অধিকার পরিষদের সদস্য নুরুল ইসলাম নূর বলেন, বিএনপির সঙ্গে আমাদের খুব একটা পার্থক্য নেই।
তিনি বলেন, আমরা বিভিন্ন বিষয় আলোচনা করেছি, প্রায় ১০টা বিষয় উঠে এসেছে। ভোটাধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠায় জনগণের ভোট বিহীন জোর জবর্দস্তি করে ক্ষমতায় থাকা বর্তমান ফ্যাসিবাদ সরকার যুগপৎ আন্দোলনে সংগ্রাম করার ক্ষেত্রে গণ অধিকার পরিষদ ও অন্যান্য রাজনৈতিক দলগুলোর সাথে একমত। সেক্ষেত্রে আমাদের দ্বিমত নেই।
ঐকমত্যের ভিত্তিতে বর্তমান সরকারের বিরুদ্ধে যারা রাজপথে আন্দোলন সংগ্রাম করছে তাদের ঐক্যমতের ভিত্তিতে সুষ্ঠু নির্বাচন পরিচালনার জন্য একটা নিরপেক্ষ ব্যক্তিদের সমন্বয়ে অন্তবর্তীকালিন সরকার।
বিএনপি তিন সদস্যের প্রতিনিধি দলের মধ্যে অন্যদের মধ্যে স্থায়ী কমিটির সদস্য আমির হোসেন চৌধুরী এবং মিডিয়া সেলের আহবায়ক জহির উদ্দিন স্বপন সংলাপে অংশ নেন।
ইউকেবিডিটিভি/ বিডি / এমএসএম