বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৭:০৭ পূর্বাহ্ন

নাইকো মামলা: খালেদার বিরুদ্ধে চার্জগঠন ২৯ সেপ্টেম্বর

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : মঙ্গলবার, ২ আগস্ট, ২০২২
  • ২১৬ এই পর্যন্ত দেখেছেন

আদালত রিপোর্টার: কানাডিয়ান প্রতিষ্ঠান নাইকোর সঙ্গে অস্বচ্ছ চুক্তির মাধ্যমে রাষ্ট্রের কয়েক হাজার কোটি টাকার আর্থিক ক্ষতিসাধন ও দুর্নীতির আলোচিত মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বিরুদ্ধে চার্জগঠন শুনানি পিছিয়ে আগামী ২৯ সেপ্টেম্বর দিন ধার্য করেছেন আদালত।

মঙ্গলবার (২ আগস্ট) মামলাটিতে খালেদার বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানির দিন ধার্য ছিল। তবে খালেদা জিয়া অসুস্থ থাকায় ঢাকার ৯ নম্বর (অস্থায়ী) বিশেষ জজ শেখ হাফিজুর রহমানের আদালতে তার আইনজীবীরা শুনানি পেছানোর জন্য সময় চেয়ে আবেদন করেন। বিচারক আবেদনটি মঞ্জুর করে আগামী ২৯ সেপ্টেম্বর নতুন দিন ধার্য করেন।

মামলা সূত্র বলছে, ২০০৭ সালের ৯ ডিসেম্বর দুর্নীতি দমন কমিশনের (দুদক) সহকারী পরিচালক মুহাম্মদ মাহবুবুল আলম তেজগাঁও থানায় খালেদা জিয়াসহ পাঁচজনের বিরুদ্ধে এ দুর্নীতির মামলাটি দায়ের করেন। এরপর ২০১৮ সালের ৫ মে খালেদা জিয়াসহ ১১ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করা হয়। এতে খালেদা জিয়ার বিরুদ্ধে রাষ্ট্রের প্রায় ১৩ হাজার ৭৭৭ কোটি টাকা আর্থিক ক্ষতির অভিযোগ আনা হয়েছে।

ইউকেবিডিটিভি/ বিডি / এমএসএম  

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102