বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ১০:২৬ পূর্বাহ্ন

ভারতে হাসপাতালে আগুন লেগে নিহত ৮

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : মঙ্গলবার, ২ আগস্ট, ২০২২
  • ২২২ এই পর্যন্ত দেখেছেন

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের মধ্যপ্রদেশে একটি বেসরকারি হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত ৮ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন এক ডজনেরও বেশি মানুষ। আজ সোমবার স্থানীয় সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। এর আগে বিকেলে রাজ্যের জাবালপুরের দামোহ নাকা এলাকার কাছে নিউ লাইফ মাল্টি-স্পেশালিটি হাসপাতালে এ আগুন লাগে।

পুলিশের বরাত দিয়ে এনডিটিভি জানিয়েছে, ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় হাসপাতালের ৫ রোগী ও তিন কর্মীর মৃত্যু হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে আসা ভিডিওতে হাসপাতালের ভবন থেকে ধোঁয়ার বিশাল কুণ্ডলী আকাশে উড়তে দেখা যায়।

জাবালপুরের পুলিশ সুপার (এসপি) অখিলেশ গৌর বলেন, ‘বড় ধরনের অগ্নিকাণ্ড ঘটেছিল। আমাদের দল হাসপাতালের ভেতরে আটকে থাকা সবাইকে উদ্ধার করেছে। আগুন নিভিয়ে ফেলা হয়েছে।

পুলিশ বলছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এদিকে অগ্নিকাণ্ডের ঘটনায় মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান নিহতদের প্রত্যেকের পরিবারকে ৫ লাখ রুপি করে ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দিয়েছেন।

ইউকেবিডিটিভি/ বিডি / এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102