বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ১০:৪০ পূর্বাহ্ন

মমতার মন্ত্রিসভায় রদবদল, বাদ পড়ছেন কয়েকজন

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : সোমবার, ১ আগস্ট, ২০২২
  • ২২৬ এই পর্যন্ত দেখেছেন

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভায় রদবদল আসছে। এতে কয়েকজন বাদ পড়তে পারেন বলেও জানা গেছে।

সোমবার (১ আগস্ট) পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর কার্যালয় নবান্ন ভবনে মন্ত্রিসভার বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে আগামী বুধবার মন্ত্রিসভায় রদবদলের বিষয়টি জানিয়ে দেন মমতা। তিনি বলেন, মন্ত্রিসভার রদবদল হচ্ছে। বুধবার একটি ‘ছোট রিশাফল’ করবেন তিনি। সেখানেই ফাঁকা থাকা দপ্তরগুলোর দায়িত্ব বণ্টন করা হবে। খবর আনন্দবাজার পত্রিকার।

তবে একই সঙ্গে মমতা জানিয়েছেন, কয়েকজন মন্ত্রীকে দলের কাজেও ব্যবহার করতে চান তিনি। সেক্ষেত্রে ওই মন্ত্রীদের মন্ত্রিত্ব থেকে অব্যাহতি দেয়া হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

সংবাদ সম্মেলনে তাকে মন্ত্রিসভায় রদবদলের বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, তিনি একা এতগুলো দপ্তরের দায়িত্বভার সামলাতে হিমশিম খাচ্ছেন। তাই মন্ত্রিসভায় পরিবর্তন আনা জরুরি।

এর আগে আজ সোমবার মন্ত্রিসভায় রদবদলের আভাস পাওয়া গেলেও সংবাদ সম্মেলনে তা মমতা বন্দ্যোপাধ্যায় নাকচ করে দিয়েছেন।

ইউকেবিডিটিভি/ বিডি / এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102