সোমবার, ২৯ জুন ২০২৬, ১০:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
লন্ডনে এস৯ ফিল্মস টেপ বল ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত শ্রীমঙ্গলে বাস ও মোটর সাইকেলের সংঘর্ষে দুই যুবকের মৃত্যু কারি শিল্প রক্ষায় পাঁচ দফা দাবি উত্থাপন শাহজালাল মাজারের আর্থিক ব্যবস্থাপনায় বাণিজ্য মন্ত্রীর নেতৃত্বে কমিটি গঠিত বাংলাদেশ আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত গৎবাঁধা পদ্ধতিতে প্রকল্প চালানো যাবে না- ব্যারিস্টার মীর হেলাল এমপি ফের শালবাহান ইউপির দায়িত্বে আশরাফুল ইসলাম সালন্দর ইসলামিয়া কামিল মাদ্রাসায় বৃক্ষরোপণ কর্মসূচী অনুষ্ঠিত সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত জনগণের সমর্থনে আওয়ামী লীগ শীঘ্রই শক্তিশালী হয়ে ফিরবে—-শেখ হাসিনা

দুনিয়ার লাঞ্ছনা ও কবরের আজাব থেকে মুক্তির দোয়া

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : সোমবার, ১ আগস্ট, ২০২২
  • ৩৭১ এই পর্যন্ত দেখেছেন

ইসলাম ডেস্ক: ব্যক্তি শেষ কাজটি যদি ভালো হয় তবে সে ব্যক্তির সব কাজই ভালো। প্রবাদই আছে, ‘শেষ ভালো যার, সব ভালো তার’। নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামও সব সময় একটি দোয়া পড়তেন; যে দোয়ায় ছিল সব কাজের শেষে ভালো ও সুন্দর ফলাফল পাওয়ার আবেদন। সেই দোয়াটি কী?

নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সব সময় শেষ কাজ ভালো, দুনিয়ার লাঞ্ছনা ও কবরের আজাব থেকে মুক্তির জন্য এভাবে দোয়া করতেন-
اَللَّهُمَّ أَحْسِنْ عَاقِبَتَنَا فِيْ الْأُمُورِ كُلِّهَا، وَأجِرْنَا مِنْ خِزْيِ الدُّنْيَا وَعَذَابِ الآخِرَةِ
উচ্চারণ : ‘আল্লাহুম্মা আহসিন আক্বিবাতানা ফিল উমুরি কুল্লিহা ওয়া আঝিরনা মিন খিযয়িদ দুনইয়া ওয়া আজাবিল আখিরাহ।’
অর্থ : ‘হে আল্লাহ! আমাদের সব কাজের শেষ ফল সুন্দর করুন এবং আমাদেরকে দুনিয়ার লাঞ্ছনা ও কবরের আজাব থেকে মুক্ত রাখুন।’ (মুসনাদে আহমদ)

দোয়াটিতে রয়েছে সুন্দর ঈমানি মৃত্যুর আকাঙ্ক্ষাও। আবার দুনিয়ার যাবতীয় কষ্ট-নির্যাতন ও লাঞ্ছনা থেকে মুক্তির আহ্বান। কবরের আজাব থেকে মুক্তির আবেদনও আছে দোয়াটিতে।

সুতরাং মুমিন ব্যক্তির উচিত, সব সময় এ দোয়া পড়ে দুনিয়া ও পরকালের কল্যাণে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করা। হাদিসের ওপর যথাযথ আমল করা।

আল্লাহ তাআলা মুসলিম উম্মাহর প্রতিটি কাজের শেষ ফল সুন্দর করতে সব সময় এ দোয়াটি পড়ার তাওফিক দান করুন। এ দোয়ার বরকতে দুনিয়ার লাঞ্ছনা ও কবরের আজাব থেকে মুক্তির তাওফিক দান করুন। আমিন।

ইউকেবিডিটিভি/ বিডি / এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102