শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৪:২১ অপরাহ্ন

স্বেচ্ছাসেবক দল নেতা রহিমের রক্ত বৃথা যাবে না: ফখরুল

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : সোমবার, ১ আগস্ট, ২০২২
  • ৩৩৩ এই পর্যন্ত দেখেছেন

স্টাফ রিপোর্টার: ভোলায় পুলিশের গুলিতে ‘স্বেচ্ছাসেবক দল নেতা আব্দুর রহিমের রক্ত বৃথা যাবে না’ বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, শোককে শক্তিতে রূপান্তর করে আন্দোলন বেগবান করতে হবে।

আজ সোমবার (২ আগস্ট) বেলা সাড়ে ১১টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ভোলায় পুলিশের সঙ্গে সংঘর্ষে নিহত স্বেচ্ছাসেবক দল নেতা আব্দুর রহিমের গায়েবানা জানাজার আয়োজনে এসব কথা বলেন তিনি।

ফখরুল বলেন,এই শোককে শক্তিতে রূপান্তরিত করতে হবে। এই রক্তকে ধারণ করে আমাদেরকে আরও সামনের দিকে এগিয়ে যেতে হবে। আমাদেরকে আরো শক্তিশালী হয়ে আরো গতিশালী হয়ে আন্দোলনের মধ্য দিয়ে এই সরকারকে পরাজিত করতে হবে।

তিনি বলেন, ফ্যাসিবাদী আওয়ামী সরকারের পুলিশের গুলিতে আমার গণতন্ত্রকামী ভাইয়ের রক্ত ঝরেছে। শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশ গুলি বর্ষণ করেছে এবং আমাদের স্বেচ্ছাসেবক দলের আব্দুর রহিমকে হত্যা করেছে। শুধু আব্দুর রহিম নয়, আমাদের কেন্দ্রীয় নেতাসহ প্রায় শতাধিক নেতাকে গুলি বর্ষন করে আহত করেছে।

সোমবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ভোলায় পুলিশের সঙ্গে সংঘর্ষে নিহত স্বেচ্ছাসেবক দল নেতা আব্দুর রহিমের গায়েবানা জানাজা সম্পন্ন হয়। ছবি: ভোরের কাগজ

বিএনপি মহাসচিব বলেন, বিদ্যুতের লোডশেডিং ও জ্বালানি খাতে অব্যবস্থাপনা বিরুদ্ধে ভোলার শান্তিপূর্ণ সমাবেশে ফ্যাসিবাদী শেখ হাসিনার আওয়ামী পুলিশ দিয়ে পুলিশি গুলির মাধ্যমে জানান দিয়ে দিয়েছে তারা পুলিশ দিয়ে নির্যাতন করে আন্দোলনকে দমন করতে চায়।

তিনি বলেন, ভোলায় রহিমের রক্ত মধ্য দিয়ে প্রমাণ হয়েছে এদেশের মানুষ কখনোই ফ্যাসিবাদী সরকার আওয়ামী সরকারের দমননীতিকে ভয় করবে না তারা দেশকে মুক্ত করার জন্য, দেশে গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য তারা জীবন দিয়ে হলেও রক্ত দিয়ে হলেও প্রতিষ্ঠা করবে।

ফখরুল বলেন, আমরা এই দোয়া করছি আল্লাহ তায়ালা যেন তাকে বেহেশত নসিব করেন। আর যারা আহত হয়েছেন তারা যেন সুস্থ হয়ে ফিরে আসেন।

গায়েবানা জানাজায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, চেয়ারপারসনের উপদেষ্টা জানাযায় অন্যদের মধ্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান,আমির খসরু মাহমুদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান মেজর অবসরপ্রাপ্ত হাফিজ আহমেদ, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহবায়ক আব্দুস সালাম, সদস্য সচিব রফিকুল আলম মজনু, উত্তরের আহ্বায়ক আমানউল্লাহ আমান, সদস্য সচিব আমিনুল হক, সাংগঠনিক সম্পাদক প্রিন্স, আব্দুস সালাম আজাদ, প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যনি, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান অ্যাডভোকেট সৈয়দ এহসানুল হুদা, ন্যাশনাল পিপলস পার্টির চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ, জাগপা একাংশের সভাপতি খন্দকার লুৎফর রহমান, মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান প্রমুখ অংশ নেন।

ইউকেবিডিটিভি/ বিডি / এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102