শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৩:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
আওয়ামী লীগ নিষিদ্ধের প্রতিবাদে নিউইয়র্কে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত দলিল লেখক সমিতির সভাপতি সামসুল হক ও সম্পাদক গোলাম রাব্বানি নির্বাচিত খাল খননে অনিয়মের সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের উপর হামলা লোকসভা নির্বাচন উপলক্ষে বাংলাবান্ধা স্থলবন্দরে তিন দিন আমদানি-রপ্তানি বন্ধ ঘোষণা পার্বত্য মন্ত্রীর সাথে কানাডিয়ান হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের ১০ সদস্য গ্রেফতার ইনসানিয়া স্পেশালাইজড হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের যাত্রা শুরু ওয়েলস পার্লামেন্টের এমপি প্রার্থী সাংবাদিক হারুন-অর- রশিদ মুক্তিযুদ্ধের ইতিহাস সংরক্ষণ ও ঐতিহাসিক স্থাপনা রক্ষার দাবী সেনাবাহিনী কর্তৃক শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

স্মার্টফোন ছাড়াই ল্যাপটপ-ডেস্কটপে ব্যবহার করা যাবে হোয়াটসঅ্যাপ

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : সোমবার, ১ আগস্ট, ২০২২
  • ২৩০ এই পর্যন্ত দেখেছেন

আইটি ডেস্ক: বর্তমানে মোবাইল নির্ভর যুগে হোয়াটসঅ্যাপ ছাড়া যেন জীবনটাই অচল। বন্ধুমহলের সঙ্গে যোগাযোগ হোক কিংবা কর্মক্ষেত্রের কাজকর্ম, সবকিছুর জন্যই অতি জরুরি হয়ে পড়েছে এই মেসেজিং অ্যাপ। আর সেটি যাতে স্মার্টফোনের পাশাপাশি নির্বিঘ্নে ল্যাপটপ কিংবা ডেস্কটপ থেকেও ব্যবহার করা যায়, তাতে বিশেষ জোর দিচ্ছে সংস্থা। জানেন কি, আপনার মোবাইলটি কাছে না থাকলেও ডেস্কটপ অথবা ল্যাপটপে সহজেই ব্যবহার করতে পারবেন হোয়াটসঅ্যাপ? পাঠানো যাবে টেক্সট, ছবি কিংবা ভিডিও।

বর্তমানে একসঙ্গে চারটি ডিভাইস থেকে একই নম্বরের হোয়াটসঅ্যাপ ব্যবহার করা যায়। তার জন্য মোবাইলের নেটওয়ার্ক অনলাইন না থাকলেও চলে। অর্থাৎ আপনার ফোনটি সুইচড অফ থাকলেও অনায়াসে ল্যাপটপ কিংবা ডেস্কটপ থেকে জনপ্রিয় অ্যাপের মাধ্যমে চ্যাটিং করতে পারবেন। তবে টানা ১৪ দিন আপনি মোবাইলটি ব্যবহার না করলে অন্য ডিভাইস থেকেও তা নিজে থেকে লগআউট হয়ে যাবে। এক্ষেত্রে অবশ্য কিছু সময় মেসেজ ঢুকতে খানিকটা বেশি সময় নেয়। এই সমস্যাটিও মেটানোর চেষ্টা করছে জুকারবার্গের সংস্থা।

এবার জেনে নেওয়া যাক কীভাবে ফোন ছাড়াই ল্যাপটপ কিংবা ডেস্কটপ থেকে হোয়াটসঅ্যাপ ব্যবহার করবেন-

১. হোয়াটসঅ্যাপের ডেস্কটপ ভার্সানটি ডাউনলোড করা না থাকলে ব্রাউজারে হোয়াটসঅ্যাপ ওয়েব টাইপ করুন।
২. ওয়েব লিংকে ক্লিক করলেই স্ক্রিনে ভেসে উঠবে QR কোড।
৩. এবার স্মার্টফোনের হোয়াটসঅ্যাপ অন করে সেটিংস থেকে লিংক ডিভাইসে গিয়ে QR কোডটি স্ক্যান করুন।
৪. যেভাবে পেটিএম কিংবা গুগল পের মাধ্যমে টাকা পেমেন্টের সময় স্ক্যান করেন, সেভাবেই স্ক্যান করতে হবে।
৫. স্ক্যান হয়ে একবার লগ ইন হয়ে গেলে আর আপনার স্মার্টফোনটির প্রয়োজন নেই।

যদি আপনি আইফোন থেকে অন্য ডিভাইসে হোয়াটসঅ্যাপ লিংক করে থাকেন, তাহলে কিন্তু সেই অন্য ডিভাইস থেকে হোয়াটসঅ্যাপ চ্যাট ডিলিট করতে পারবেন না। পাশাপাশি ডেস্কটপ কিংবা ল্যাপটপে লাইভ লোকেশনও দেখা যায় না।

ইউকেবিডিটিভি/ বিডি / এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102