শনিবার, ২৭ জুন ২০২৬, ০৯:১৯ অপরাহ্ন
শিরোনাম :
কারি শিল্প রক্ষায় পাঁচ দফা দাবি উত্থাপন শাহজালাল মাজারের আর্থিক ব্যবস্থাপনায় বাণিজ্য মন্ত্রীর নেতৃত্বে কমিটি গঠিত বাংলাদেশ আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত গৎবাঁধা পদ্ধতিতে প্রকল্প চালানো যাবে না- ব্যারিস্টার মীর হেলাল এমপি ফের শালবাহান ইউপির দায়িত্বে আশরাফুল ইসলাম সালন্দর ইসলামিয়া কামিল মাদ্রাসায় বৃক্ষরোপণ কর্মসূচী অনুষ্ঠিত সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত জনগণের সমর্থনে আওয়ামী লীগ শীঘ্রই শক্তিশালী হয়ে ফিরবে—-শেখ হাসিনা শ্রীমঙ্গলে অবৈধভাবে উত্তোলিত বালু নিলামে বিক্রি রাষ্ট্রীয় সম্মাননায় বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মেরাজুল হোসেন এর দাফন সম্পন্ন

একাই জিম্বাবুয়ের ৫ উইকেট নিলেন মোসাদ্দেক

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : রবিবার, ৩১ জুলাই, ২০২২
  • ২৫০ এই পর্যন্ত দেখেছেন

স্পোর্টস ডেস্ক: ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে সমতায় ফেরার লক্ষ্যে আজ রবিবার (৩১ জুলাই) হারারে স্পোর্টস গ্রাউন্ডে মোসাদ্দেক হোসেন সৈকতের ঘূর্ণিতে ছত্রভঙ্গ স্বাগতিক জিম্বাবুয়ে। ইনিংসে প্রথম সাত ওভারেই টপ অর্ডারের ৫ ব্যাটারকে একাই সাজঘরে ফিরিয়েছেন মোসাদ্দেক।

২০১৬ সালে আন্তর্জাতিক টি- টোয়েন্টিতে অভিষেক হওয়ার পর এই প্রথম ফাইফার পেয়েছেন তিনি। এই ম্যাচসহ ২০ ম্যাচে ১২টি উইকেট নিয়েছেন তিনি। যেখানে আজই পেয়েছেন ৫টি। আগের ১৯ ম্যাচে পেয়েছেন মাত্র ৭টি। বাংলাদেশের বিপক্ষে সিরিজ জয়ের প্রত্যাশায় আজ টস জিতে ব্যাট করতে নেমে প্রথম ওভারেই দুই উইকেট হারিয়েছে জিম্বাবুয়ে। সৈকতের উদ্বোধনী ওভারের প্রথম বলেই উইকেটরক্ষক নুরুল হাসান সোহানের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফিরেন রেজিস চাকাভা। এরপর ওভারের শেষ বলে আগের ম্যাচে ৬৭ রান করা মাধেভেরেকে দলীয় ৫ রানের মাথায় সাজঘরে ফেরান সৈকত। নিজের দ্বিতীয় ওভারের তৃতীয় বলে অধিনায়ক ক্রেইগ আরভিনকে ব্যক্তিগত ১ রানে প্যাভিলিয়নের পথ ধরান এই স্পিনার। এরপর পঞ্চম ওভারের চতুর্থ বলে শন উইলিয়ামসের রিটার্ন ক্যাচ নিয়ে আউট করেছেন মোসাদ্দেক। নিজের শেষ ওভার করতে এসে কাক্সিক্ষত ফাইফারও তুলে নেন ময়মনসিংহের এই তরুন। ইনিংসের সপ্তম ওভারের পঞ্চম বলে মোসাদ্দেককে লম্বা শট খেলতে গিয়ে বলকে আকাশে তুলে দেন মিল্টন সুম্বা। অসাধারণ এক ড্রাইভ দিয়ে ক্যাচ লুফে নেন হাসান মাহমুদ। এ রিপোর্ট লেখা পর্যন্ত ৮ ওভার শেষে ৫ উইকেটের বিনিময়ে স্বাগতিকদের সংগ্রহ ৩৮ রান।

হারারে স্পোর্টস গ্রাউন্ডে আজ ৪ ওভারে ২০ রান দিয়ে স্বাগতিক জিম্বাবুয়ের ৫ উইকেট তুলে নেন মোসাদ্দেক হোসেন সৈকত

বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে আজ টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় স্বাগিতক জিম্বাবুয়ে। সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশের বিপক্ষে ১৭ রানের জয় পেয়ে ১-০ ব্যবধানে এগিয়ে আছে স্বাগতিকরা। এই ম্যাচে বাংলাদেশ জয় নিশ্চিত করতে পারলে সিরিজ ১-১ এ সমতায় ফিরবে টাইগাররা। বিপরীতে ক্রেইগ আরভিনরা জয় পেলে সিরিজ নিশ্চিত করবে । প্রথম ম্যাচের একাদশ থেকে দুই পরিবর্তন নিয়ে আজ মাঠে নেমেছে সোহানরা। স্পিনার নাসুম আহমেদের পরিবর্তে একাদশে সুযোগ পেয়েছে মাহেদি হাসান ও তাসকিন আহমেদের পরিবর্তে একাদশে সুযোগ পেয়েছে তরুণ পেসার হাসান মাহমুদ।

পঞ্চপান্ডব খ্যাত মাশরাফি বিন মর্তুজা, তামিম ইকবাল, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ এই পাঁচজনকে ছাড়াই জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলছে লাল-সবুজের প্রতিনিধিরা। বাংলাদেশের অষ্টম টি-টোয়েন্টি অধিনায়ক নুরুল হাসান সোহানের নেতৃত্বে এই নতুন যুগের সূচনা করেছে তরুণ টাইগাররা। সিরিজের তৃতীয় ম্যাচ অনুষ্ঠিত হবে ২ আগস্ট। প্রথম ম্যাচে হারলেও এই সিরিজে জয়ের জন্য মরিয়া টাইগাররা। দীর্ঘদিনের সিরিজ জয়ের আক্ষেপ ঘুচানোর সর্বাত্মক চেষ্টা করবে সোহানরা। টাইগাররা সর্বশেষ টি-টোয়েন্টি সিরিজ জিতেছে গত বিশ^কাপের আগে। ঘরের মাঠে পরপর দুই সিরিজে হারিয়েছিল অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডকে। এরপর আর কোনো সিরিজ জিততে পারেনি রিয়াদ বাহিনী। তাই এই সিরিজে জয় থাকবে সোহানদের একমাত্র লক্ষ্য।

ইউকেবিডিটিভি/ বিডি / এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102