

স্টাফ রিপোর্টার: সারাদেশে বিদ্যুতের অব্যাহত লোডশেডিং ও জ্বালানিখাতে অব্যবস্থাপনার প্রতিবাদে মৌলভীবাজারে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা বিএনপি।
রোববার দুপুরে মৌলভীবাজার জেলা বিএনপির সিনিয়র সহ- সভাপতি ও সাবেক পৌর মেয়র ফয়জুল করিম ময়ুন এর নেতৃত্বে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ মিছিলটি শহরের পশ্চিম বাজার থেকে শুরু হয়ে সিকন্দর আলী রোডে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। এতে বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল,কৃষকদলসহ সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মীরা অংশ নেন।
বিক্ষোভ সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, মৌলভীবাজার জেলা বিএনপির সহ সভাপতি হেলু মিয়া,জেলা বিএনপির ১ম যুগ্ম সম্পাদক ফখরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক বকসি মিছবাউর রহমান, জেলা কৃষক দলের যুগ্ম আহবায়ক শামিম আহমদ।
এসময় উপস্থিত ছিলেন সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান নিজাম, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক জিএমএ মোক্তাদীর রাজু, সদর উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক শামিম জাফর, সাংগঠনিক সম্পাদক সফিউর রহমান, সদর উপজেলা যুবদলের আহবায়ক হাফেজ আহমদ মাহফুজ, সিনিয়র যুগ্ম আহবায়ক আমীর মোহাম্মদ, পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক সিবলু আহমদসহ আরো অনেকে।

অপর দিকে একই দাবীতে বিএনপির অপর অংশের একটি বিক্ষোভ মিছিলটি শহরের চাঁদনীঘাট থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে টিসি মার্কেটের সম্মুখে গিয়ে প্রতিবাদ সমাবেশের মাধ্যমে শেষ হয়। উক্ত বিক্ষোভ মিছিল পরবর্তী প্রতিবাদ সমাবেশে জেলা বিএনপির সহ সভাপতি আলহাজ্ব আব্দুল মুকিত এর সভাপতিত্বে ও সাবেক জেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক এম এ নিশাত এর পরিচালনায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন মৌলভীবাজার জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক ও মৌলভীবাজার সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান (ভিপি মিজান)।
এসময় আরো বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম সাধারন সম্পাদক আব্দুর রকিব সাবু, জেলা বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক মাহমুদুর রহমান, কেন্দ্রীয় তাঁতীদলের সদস্য ও সাবেক পৌর বিএনপির সভাপতি এম এ হক, জেলা বিএনপির অর্থ বিষয়ক সম্পাদক ও পৌর বিএনপির সদস্য সচিব মনোয়ার আহমদ রহমান, জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক সেলিম মোহাম্মদ সালাহউদ্দিন, পৌর বিএনপির যুগ্ম আহবায়ক ও পৌর কাউন্সিলর আনিছুজ্জামান বায়েছ, জেলা জাসাস এর যুগ্ম আহবায়ক ও সাবেক ইউপি সদস্য ওয়াহিদুর রহমান জুনেদ, সাবেক ছাত্রনেতা এডভোকেট সৈয়দ নেপুর আলী, জেলা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক আব্দুল হান্নান, জেলা যুবদলের সদস্য নাজমুল হোসেন মামুন, সাবেক ছাত্রনেতা সৈয়দ তানবির আলী, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মামুনুর রশিদ মামুন প্রমুখ।
প্রতিবাদ সমাবেশে বক্তরা বলেন, অবৈধ সরকারের নজিরবিহিন দুর্ণীতি ও লোটপাটের কারনে দেশের অর্থনীতি আজ ভেঙ্গে পড়েছে। তেল গ্যাস বিদ্যুতের ঘাটতি দেখা দিয়েছে। গ্যাসের অভাবে দেশের অধিকাংশ গ্যাস পাম্পগুলো আজ বন্ধ রয়েছে এবং বিদ্যুতের নজিরবিহীন লোডসেডিং এর কারনে শিল্প কারখানা বন্ধ সহ শিক্ষার্থীদের লেখাপড়ায় মারাত্মক নেতিবাচক প্রভাব পড়েছে। দেশের জনগনকে সংগে নিয়ে আন্দোলন সংগ্রামের মাধ্যমে দেশের গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করলে একমাত্র এইসব দুর্যোগ থেকে দেশের মানুষ রক্ষা পাবে।
ইউকেবিডিটিভি/ বিডি / এমএসএম