বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১২:৫৬ অপরাহ্ন

পঞ্চাশ রানের আগেই দুই উইকেট হারাল জিম্বাবুয়ে

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : শনিবার, ৩০ জুলাই, ২০২২
  • ১৯৪ এই পর্যন্ত দেখেছেন

স্পোর্টস ডেস্ক: অর্ধশত রান তোলার আগেই দুই উইকেট হারাল জিম্বাবুয়ে। সিরিজের প্রথম টি-২০ ম্যাচে টস জিতে ব্যাট করতে নামা জিম্বাবুয়ে শিবিরে প্রথম ধাক্কা দেন মুস্তাফিজুর রহমান। ওপেনার রেগিস চাকাভাকে তুলে নেন তিনি। এরপরে দলীয় ৪৩ রানে ক্রেগ আরভিনকে তুলে নিয়েছেন মোসাদ্দেক।

বোলিংয়ে এসে প্রথম ওভারে ৮ রান দিয়েছিলেন মোসাদ্দেক। তার বোলিংয়ের দ্বিতীয় ওভারের প্রথম বলেই ক্রেইগ আরভিনকে বোল্ড করে দেন। ৪৩ রানে দ্বিতীয় উইকেট হারাল জিম্বাবুয়ে।

এর আগে মোস্তাফিজ ম্যাচের তৃতীয় ওভারে বোলিংয়ে এসেই আঘাত হানেন। তার ওভারের চতুর্থ বলে রেগিস চাখাবাকে ফেরালেন তিনি।

প্রথম ১০ ওভারে হয়েছে ২০টি ডট বল, তবে সাতটির বেশি চার মারতে পারেননি জিম্বাবুইয়ানরা। প্রথম ৬০ বলে এসেছে ৭৪ রান। ঘুরিয়ে ফিরিয়ে ৫ বোলারকেই ব্যবহার করছেন নুরুল, এখন পর্যন্ত ১ ওভারের চেয়ে বড় স্পেল করেছেন শুধু মোসাদ্দেক হোসেন।

ইউকেবিডিটিভি/ বিডি / এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102