

মৌলভীবাজার সংবাদদাতাঃ নিজস্ব লোকদেরকে ভিজিএফ এর চাল বরাদ্ধের জন্য মনগড়া তালিকা তৈরির অভিযোগ উঠেছে মৌলভীবাজার সদর উপজেলার ১০নং নাজিরাবাদ ইউ পি চেয়ারম্যান আশরাফ উদ্দীন আহমদ এর বিরুদ্ধে।
জানা যায়, গত বুধবার (২৭ জুলাই) ইউনিয়ন পরিষদের বিভিন্ন ওয়ার্ডের নির্বাচিত ৯ জন সদস্য ও মহিলা সদস্য ১০নং নাজিরাবাদ ইউ পি চেয়ারম্যান আশরাফ উদ্দীন আহমদ এর বিরুদ্ধে নিজস্ব লোকদেরকে ভিজিএফ এর চাল বরাদ্ধের অভিযোগে সরকার প্রদত্ত ভিজিএফ এর বর্তমান বরাদ্ধ স্থগিত করার জন্য মৌলভীবাজার সদর ও রাজনগরের সংসদ সদস্য নেছার আহমদ এমপির নিকট আবেদন করেছেন।
একই সঙ্গে যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য দরখাস্তের অনুলিপি জেলা প্রশাসক মৌলভীবাজার, উপজেলা নির্বাহী অফিসার, সদর উপজেলা চেয়ারম্যান ও খাদ্য দ্রব্য নিয়ন্ত্রক মৌলভীবাজার এর বরাবর প্রেরণ করা হয়েছে।
আবেদনে এ স্বাক্ষরকারী ইউ পি সদস্য বৃন্দ হচ্ছেন ইউ পি সদস্য সৈয়দ তসকির আলী, ৮ নং ওয়ার্ডের ইউ পি সদস্য শেখ মোঃ নুরুল ইসলাম, ৬নং ওয়ার্ডের ইউ পি সদস্য মোঃ মুহিত, ৫ নং ওয়ার্ডের ইউ পি সদস্য মহসিন আহমদ, ১ নং ওয়ার্ডের ইউ পি সদস্য মোঃ তাওন আহমদ, ৭ নং ওয়ার্ডের ইউ পি সদস্য রাজেন্দ্র বিশ্বাস, সংরক্ষিত মহিলা আসন ১,২,৩ এর ইউ পি মহিলা সদস্য আমিনা আক্তার, সংরক্ষিত মহিলা আসন ৪,৫,৬ এর ইউ পি মহিলা সদস্য জয়তুন বেগম ও সংরক্ষিত মহিলা আসন ৭,৮,৯ এর ইউ পি মহিলা সদস্য খোদেজা বেগম।
ইউ পি সদস্য বৃন্দ সংসদ সদস্য নেছার আহমদের নিকট প্রেরিত আবেদনে উল্লেখ করেন যে, বর্তমান সরকারের প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা সরকারের বরাদ্ধকৃত অতি দরিদ্র (ভিজিএফ) লোকদের জন্য ১০ টাকা মুল্যের চাল মৌলভীবাজার ৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদের নির্দেশে ২০১৬ সাল থেকে নাজিরাবাদ ইউনিয়নে অতি দরিদ্র পরিবারের তালিকা প্রস্তুত করে তাদেরকে সরকার প্রদত্ত ১০ টাকা কেজি দরে চাল স্থানীয় ডিলারদের মাধ্যমে প্রদান করা হচ্ছিল।

হঠাৎ করে চেয়ারম্যান আশরাফ ইউ পি সদস্যদেরকে পাশ কাঠিয়ে নিজের স্বার্থ সিদ্ধীর জন্য ক্ষমতার অপব্যবহার করে পূর্বের তালিকা পরিবর্তন করে নিজের মন মতো করে নিজেদের লোকদের নাম দিয়ে ভিজিএফ এর নতুন তালিকা করে জমা প্রদান করেছেন যা কোনওভাবেই গ্রহণযোগ্য নয়।
স্বাক্ষরকারীগণ চেয়ারম্যান এর স্বেচ্ছাচারিতার অভিযোগ তুলে বলেন, শুধু ভিজিএফ এর তালিকায় নয় তিনি তার নিজ ও দলীয় স্বার্থের জন্য ইউ পি সদস্যদের পাশ কাঠিয়ে অন্যান্য অনেক সিদ্ধান্ত গ্রহণ করে চলেছেন যাহা ইউ পি সদস্যগণ অবগত নয়।
এ ব্যাপারে নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় বাসিন্দারা বলেন, পূর্বের তালিকায় সমগ্র ইউনিয়নের অতি দরিদ্র পরিবারগুলো কমদামের চাল বরাদ্ধ পাচ্ছিল যা থেকে তারা উপকৃত হচ্ছিল ও স্বাছ্বন্দে জীবন যাপন করতে পারছিলো। বর্তমান সরকারের ভাবমূর্তি ক্ষুন্ন করার জন্য বিএনপি নেতা বর্তমান ইউ পি চেয়ারম্যান আশরাফ উদ্দীন পূর্বের তালিকা বাদ দিয়ে তার মন মতো করে বিএনপি জামাতের লোকদেরকে ভিজিএফ এর চাল প্রদানের জন্য তালিকা প্রস্তুত করেছে যা কোনওভাবেই গ্রহণযোগ্য হতে পারে না, এ থেকে প্রকৃত গরীব লোক বন্চিত হবে।
সরকার প্রদত্ত ভিজিএফ এর চাল যেন প্রকৃত দরিদ্র লোকজনকে প্রদান করা হয় সে ব্যাপারে সংশ্লিষ্ট সকলের দৃষ্টি আকর্ষণ করেছেন ও চেয়ারম্যান প্রদত্ত মনগড়া তালিকা বাতিল করার দাবি জানিয়েছেন। একই সাথে বিএনপি জামাত চক্রের জন্য যেন শেখ হাসিনার সরকারের সুফল থেকে আপামর জনগণ বন্চিত না হয় সে দিকে নজর রাখার জন্য প্রশাসন ও জেলা নেতৃবৃন্দের প্রতি অনুরোধ জানান তারা।
এ ব্যাপারে ইউ পি চেয়ারম্যান আশরাফ উদ্দীনের মন্তব্য জানতে তার মুটোফোন যোগাযোগ করার চেষ্টা করলে সংযোগ পাওয়া সম্ভব হয়নি।