শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৩:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
আওয়ামী লীগ নিষিদ্ধের প্রতিবাদে নিউইয়র্কে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত দলিল লেখক সমিতির সভাপতি সামসুল হক ও সম্পাদক গোলাম রাব্বানি নির্বাচিত খাল খননে অনিয়মের সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের উপর হামলা লোকসভা নির্বাচন উপলক্ষে বাংলাবান্ধা স্থলবন্দরে তিন দিন আমদানি-রপ্তানি বন্ধ ঘোষণা পার্বত্য মন্ত্রীর সাথে কানাডিয়ান হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের ১০ সদস্য গ্রেফতার ইনসানিয়া স্পেশালাইজড হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের যাত্রা শুরু ওয়েলস পার্লামেন্টের এমপি প্রার্থী সাংবাদিক হারুন-অর- রশিদ মুক্তিযুদ্ধের ইতিহাস সংরক্ষণ ও ঐতিহাসিক স্থাপনা রক্ষার দাবী সেনাবাহিনী কর্তৃক শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

ভারতে চালু হলো গুগল ম্যাপের স্ট্রিট ভিউ ফিচার

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : শুক্রবার, ২৯ জুলাই, ২০২২
  • ২২৮ এই পর্যন্ত দেখেছেন

আইটি ডেস্ক: বিশ্বের অনেক দেশে গুগল ম্যাপে আগেই চালু হয়েছিল স্ট্রিট ভিউ ফিচার, ছিল না ভারতে। অবশেষে ভারতেও পরীক্ষামূলকভাবে এ ফিচার চালু করা হলো। 

এর মাধ্যমে কোনও স্থানের রাস্তা, রেস্তোরাঁ বা পর্যটন পুঙ্খানুপুঙ্খভাবে দেখা যাবে। নতুন কোথাও যাওয়ার আগে যারা সেই নির্দিষ্ট জায়গার ৩৬০ ডিগ্রি ভিউ পেতে চান তাদের সবচেয়ে কাজে লাগবে নতুন এই ফিচারটি। 

এ বছরের মধ্যেই ফিচারটি পুরো ভারতে পাওয়া যাবে। তবে প্রাথমিকভাবে ১০টি শহরে পাওয়া যাবে নতুন এই ফিচার। এই শহরগুলো হলো- বেঙ্গালুরু, চেন্নাই, দিল্লি, মুম্বাই, হায়দ্রাবাদ, পুনে, নাসিক, ভদোদারা, আহমেদনগর, অমৃতসর। 

ফিচারটি ব্যবহার করতে গুগল ম্যাপে গিয়ে ব্যবহারকারীকে সরাসরি স্ট্রিট ভিউ লঞ্চ করতে হবে। তারপর নির্দিষ্ট একটি শহরের কোনো এক রাস্তা জুম করে যে কোনো স্থানকে ৩৬০ ডিগ্রি অ্যাঙ্গেলে দেখা যাবে। স্থানীয় ক্যাফে থেকে শুরু করে কালচারাল হটস্পটগুলো সম্পর্কেও খুঁটিনাটি তথ্য তুলে ধরতে পারবে এই প্ল্যাটফর্ম। আশপাশের এলাকাগুলোও দেখা যাবে এ ফিচারের মাধ্যমে। 

নতুন এই ফিচার চালু ছাড়াও গাড়ি চালকদের সুবিধার্থে আটটি শহরের ট্রাফিক কর্তৃপক্ষের সঙ্গে সংযোগ স্থাপন করেছে গুগল। সেই তালিকায় রয়েছে, দিল্লি, হায়দ্রাবাদ, চণ্ডিগড়, আহমেদাবাদ, কলকাতা, গুরুগ্রাম, বেঙ্গালুরু এবং আগ্রা। এই শহরগুলোর নির্দিষ্ট কোনো রাস্তা বন্ধ থাকলে বা যানজটের সম্ভাবনা থাকলে আগে থেকেই যাতে গাড়িচালকরা জানতে পারেন, সেটা মাথায় রেখেই এগোচ্ছে গুগল। 

এছাড়াও দূষণপ্রবণ এলাকা সম্পর্কে অবগত করতেও সেন্ট্রাল পলিউশন কন্ট্রোল বোর্ডের সঙ্গে কোলাবরেশনের ঘোষণা করেছে গুগল। ব্যবহারকারীরা গুগল ম্যাপস অ্যাপের ওপরের ডানদিকে ‘লেয়ার্স’ অপশনে ট্যাপ করে এবং তারপরে ‘এয়ার কোয়ালিটি’ অপশনটি বেছে নিয়ে এই তথ্য অ্যাক্সেস করতে পারবেন।

ইউকেবিডিটিভি/ বিডি / এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102