বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ১২:৫০ অপরাহ্ন

বাংলাদেশ ব্যাংকে সাংবাদিক প্রবেশে কড়াকড়ি আরোপ

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : শুক্রবার, ২৯ জুলাই, ২০২২
  • ১৮৭ এই পর্যন্ত দেখেছেন

অর্থনৈতিক ডেস্ক: বাংলাদেশ ব্যাংকে আবারও সাংবাদিক প্রবেশে কড়াকড়ি আরোপ করা হয়েছে। বৃহস্পতিবার এ সংক্রান্ত নির্দেশনা দেয়া হেয়েছে।

বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে বলা হয়েছে, দুপুর দুইটার আগে কোনও সাংবাদিক গভর্নর ভবনে প্রবেশ করতে পারবে না।

এ প্রসঙ্গে বাংলাদেশ ব্যাংকের সহকারী মুখপাত্র ও নির্বাহী পরিচালক জিএম আবুল কালাম আজাদ গণমাধ্যমকে বলেন, তিনিও শুনেছেন দুপুর দুইটার আগে কোনও সাংবাদিক গভর্নর ভবনে প্রবেশ করতে পারবেন না, এরকম একটি সিদ্ধান্ত হয়েছে। তবে কী কারণে সাংবাদিকদের প্রবেশে কড়াকড়ি আরোপ করা হয়েছে,তা তিনি জানেন না।

ইউকেবিডিটিভি/ বিডি / এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102