বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৩:৫৮ অপরাহ্ন

যে ৬ বিষয়ে বিশ্বাস না থাকলে মুসলিম হওয়া যাবে না

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : বৃহস্পতিবার, ২৮ জুলাই, ২০২২
  • ১৯৯ এই পর্যন্ত দেখেছেন

ইসলাম ডেস্ক: নিশ্চয়ই আল্লাহর কাছে মনোনীত জীবন ব্যবস্থার নাম ইসলাম। যারা এ জীবন ব্যবস্থার সঙ্গে একমত, তাদের জন্য সুনির্দিষ্ট কয়েকটি বিষয়ের ওপর বিনা সন্দেহে বিশ্বাস স্থাপন করা আবশ্যক। যে বিষয়গুলোর ওপর পরিপূর্ণ বিশ্বাস স্থাপন করতে না পারলে মুমিন হওয়া যাবে না। সে বিষয়গুলো কী?

কোরআন-সুন্নায় ছয়টি বিষয়ের প্রতি বিশ্বাস স্থাপনের নির্দেশ এসেছে। হাদিসে জিবরিলে এ বিষয়গুলো সুস্পষ্ট করা হয়েছে। হজরত জিবরিল আলাইহিস সালাম আগন্তুক বেশে নবিজীর দরবারে এসে এ বিষয়গুলো মুমিন মুসলমানের শিক্ষার জন্য উপস্থাপন করেন। সে বিষয়গুলো হলো

১. আল্লাহর জাত  সব সিফাতের ওপর বিনা শর্তে বিশ্বাস স্থাপন করা

২. আল্লাহর ফেরেশতাদের ওপর বিশ্বাস পূর্ণ স্থাপন করা

৩. আসমানি কিতাবসমূহের ওপর বিশ্বাস পূর্ণ স্থাপন করা

৪. দুনিয়াতে আসা সব রাসুলদের ওপর পূর্ণ বিশ্বাস স্থাপন করা

৫. পরকালের (মৃত্যু পরবর্তী জীবনেরওপর বিনা সন্দেহে পরিপূর্ণ বিশ্বাস রাখা

৬. আল্লাহ তাআলা কর্তৃক সুনির্ধারিত ভাগ্যের ভালো  মন্দের ওপর বিশ্বাস রাখা

উল্লেখিত বিষয়গুলোর মধ্যে প্রথম পাঁচটির ব্যাপারে পবিত্র কুরআনুল কারিমে রয়েছে সুস্পষ্ট ঘোষণা। আর উপরের বিষয়গুলোসহ শেষটির ব্যাপারে রয়েছে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সুস্পষ্ট ঘোষণা।

আল্লাহ তাআলা ঈমানদার বান্দার জন্য কোরআনুল কারিমে সুস্পষ্ট ভাষায় এ নির্দেশগুলোর প্রতি পরিপূর্ণ বিশ্বাস স্থাপনের কথা বলেছেন। যারা এগুলোর ওপর বিশ্বাস স্থাপন করবে তারাই মুমিন। আল্লাহ তাআলা বলেন-

اٰمَنَ الرَّسُوۡلُ بِمَاۤ اُنۡزِلَ اِلَیۡهِ مِنۡ رَّبِّهٖ وَ الۡمُؤۡمِنُوۡنَ ؕ کُلٌّ اٰمَنَ بِاللّٰهِ وَ مَلٰٓئِکَتِهٖ وَ کُتُبِهٖ وَ رُسُلِهٖ ۟ لَا نُفَرِّقُ بَیۡنَ اَحَدٍ مِّنۡ رُّسُلِهٖ

রাসুল বিশ্বাস স্থাপন করেছেন ওইসব বিষয়ের প্রতি যা তার প্রতিপালকের পক্ষ থেকে তাঁর কাছে (ওহি হিসেবেঅবতীর্ণ হয়েছে আর মুমিনরাও (তাতে বিশ্বাস স্থাপন করেছে) সবাই বিশ্বাস করেছেন আল্লাহর ওপরতার ফেরেশতাদের ওপরতার (আসমানিকিতাবসমূহের ওপর এবং তার (বার্তাবহক হিসেবে পাঠানোরাসুলদের ওপর তারা বলেআমরা তার রাসুলদের একজনকে আরেকজন থেকে আলাদা করি না’ (সুরা বাকারা : আয়াত ২৮৫)

অন্য আয়াতে আল্লাহ তাআলা এ বিষয়গুলোর প্রতি ঈমান আনার কথা বলার পাশাপাশি যারা তা অস্বীকার করবে তাদের ব্যাপারে ঘোষণা করেন-

یٰۤاَیُّهَا الَّذِیۡنَ اٰمَنُوۡۤا اٰمِنُوۡا بِاللّٰهِ وَ رَسُوۡلِهٖ وَ الۡکِتٰبِ الَّذِیۡ نَزَّلَ عَلٰی رَسُوۡلِهٖ وَ الۡکِتٰبِ الَّذِیۡۤ اَنۡزَلَ مِنۡ قَبۡلُ ؕ وَ مَنۡ یَّکۡفُرۡ بِاللّٰهِ وَ مَلٰٓئِکَتِهٖ وَ کُتُبِهٖ وَ رُسُلِهٖ وَ الۡیَوۡمِ الۡاٰخِرِ فَقَدۡ ضَلَّ ضَلٰلًۢا بَعِیۡدًا

হে ঈমানদাররাতোমরা আল্লাহতার রাসুল এবং তার রাসুলের ওপর অবতীর্ণ কিতাবসমূহের ওপর বিশ্বাস স্থাপন কর আর যে ব্যক্তি আল্লাহতার ফেরেশতাতার কিতাবতার রাসুল  শেষ দিনকে (পরকালঅস্বীকার করেসে চরম পথভ্রষ্টতায় নিমজ্জিত’ (সুরা নিসা : আয়াত ১৩৬)

রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এ বিষয়গুলোর ব্যাপারেও দিয়েছেন সুস্পষ্ট ঘোষণা। তিনি বলেছেন-

أَنْ تُؤْمِنَ بِاللَّهِ وَمَلَائِكَتِهِ وَكُتُبِهِ وَرُسُلِهِ وَالْيَوْمِ الْآخِرِ وَتُؤْمِنَ بِالْقَدَرِ خَيْرِهِ وَشَرِّهِ

ঈমান হলো তুমি আল্লাহর প্রতিতার ফেরেশতাদের প্রতিতার (আসমানিকিতাবসমূহের প্রতিতার রাসুলদের প্রতি এবং শেষ দিনের (পরকালেরপ্রতি বিশ্বাস স্থাপন করবে আর আরও বিশ্বাস স্থাপন করবে ভাগ্যের ভালো  মন্দের প্রতি’ (বুখারি  মুসলিম)

হাদিসের অন্য বর্ণনা এসেছে, প্রিয় নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন-

ঈমান হলো তুমি আল্লাহতার সব ফেরেশতাতার কিতাবতাঁর সঙ্গে সাক্ষাত এবং তার রাসুলদের প্রতি (পূর্ণবিশ্বাস রাখা আর পরকালে পুনরুত্থানের দিন (কেয়ামতের দিন তকদিরের সবকিছুর (ভালোমন্দপ্রতি বিশ্বাস স্থাপন করা’ (মুসলিম)

সুতরাং যারা নিজেদের ইসলামের অনুসারী হিসেবে দাবি করে কিংবা মুসলিম হিসেবে পরিচয় দেয়, তাদের জন্য এ ৬টি বিষয়ের ওপর বিশ্বাস স্থাপন জরুরি। যতক্ষণ না তারা বিনা সন্দেহে ও শর্তে এ ৬টি বিষয়ের ওপর বিশ্বাস স্থাপন করতে পারবে না ততক্ষণ পর্যন্ত তারা ঈমানদার বা মুমিন হতে পারবে না।

আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে ঈমানদার হতে এ বিষয়গুলোর প্রতি পরিপূর্ণ বিশ্বাস স্থাপন করার তাওফিক দান করুন। দুনিয়ার সার্বিক স্বচ্ছলতা ও পরকালের চিরস্থায়ী সফলতা দান করুন। আমিন।

ইউকেবিডিটিভি/ বিডি / এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102