শনিবার, ২৭ জুন ২০২৬, ০৯:২০ অপরাহ্ন
শিরোনাম :
কারি শিল্প রক্ষায় পাঁচ দফা দাবি উত্থাপন শাহজালাল মাজারের আর্থিক ব্যবস্থাপনায় বাণিজ্য মন্ত্রীর নেতৃত্বে কমিটি গঠিত বাংলাদেশ আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত গৎবাঁধা পদ্ধতিতে প্রকল্প চালানো যাবে না- ব্যারিস্টার মীর হেলাল এমপি ফের শালবাহান ইউপির দায়িত্বে আশরাফুল ইসলাম সালন্দর ইসলামিয়া কামিল মাদ্রাসায় বৃক্ষরোপণ কর্মসূচী অনুষ্ঠিত সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত জনগণের সমর্থনে আওয়ামী লীগ শীঘ্রই শক্তিশালী হয়ে ফিরবে—-শেখ হাসিনা শ্রীমঙ্গলে অবৈধভাবে উত্তোলিত বালু নিলামে বিক্রি রাষ্ট্রীয় সম্মাননায় বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মেরাজুল হোসেন এর দাফন সম্পন্ন

পাকিস্তান ম্যাচ বাঁচাতে পারলো না, শ্রীলঙ্কার বড় জয়ে সিরিজে সমতা

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : বৃহস্পতিবার, ২৮ জুলাই, ২০২২
  • ২১০ এই পর্যন্ত দেখেছেন

স্পোর্টস ডেস্ক: সামনে ৫০৮ রানের অসম্ভব এক লক্ষ্য। জিততে হলে পাকিস্তানকে ইতিহাস গড়তে হতো। তবে জয় অসম্ভব হলেও গল টেস্টে টপঅর্ডারের দৃঢ়তায় ড্রয়ের স্বপ্ন দেখছিল সফরকারীরা।

২ উইকেটে পাকিস্তান তুলে ফেলেছিল ১৭৬ রান। সেখান থেকে আর ৮৫ রান যোগ করেই অলআউট হয়ে গেছে বাবর আজমের দল। প্রভাত জয়সুরিয়া আর রমেশ মেন্ডিসের ঘূর্ণিতে তাদের দ্বিতীয় ইনিংস থেমেছে ২৬১ রানে।

শ্রীলঙ্কা পেয়েছে ২৪৬ রানের বিশাল জয়। সিরিজের প্রথম টেস্টে জিতেছিল পাকিস্তান। লঙ্কানদের এই জয়ে দুই ম্যাচের সিরিজ শেষ হলো ১-১ সমতায়।

পঞ্চম দিনে লাঞ্চ বিরতিতে যাওয়ার আগে ৫ উইকেটে ১৮৮ রান ছিল পাকিস্তানের। ১৩৩ বল খেলে ৭৬ রানে অপরাজিত ছিলেন বাবর আজম। তার ওপরই ছিল সব আশা-ভরসা। কিন্তু লাঞ্চের পর সপ্তম ওভারেই বাবরকে (৮১) এলবিডব্লিউয়ের ফাঁদে ফেলেন জয়সুরিয়া।

তাতেই লঙ্কানদের জয় প্রায় নিশ্চিত হয়ে যায়। শেষের দিকে ইয়াসির শাহ ২৫ বলে ২৭ আর নাসিম শাহ ২১ বলে ১৮ রান করে কিছুটা সময় হার বিলম্বিত করেছেন।

১ উইকেটে ৮৯ রান নিয়ে পঞ্চম দিন শুরু করেছিল পাকিস্তান। হাফসেঞ্চুরির দোরগোড়ায় এসে (৪৯) দিনের শুরুতেই সাজঘরে ফেরেন ইমাম উল হক। এরপর মোহাম্মদ রিজওয়ানকে নিয়ে ৭৯ রানের একটি জুটি গড়েছিলেন বাবর।

৩৭ করা রিজওয়ানকে প্রভাত জয়সুরিয়া বোল্ড করলে দ্রুতই আরও দুটি উইকেট হারিয়ে ফেলে পাকিস্তান। ফাওয়াদ আলম রানআউট হন ১ রানে, আঘা সালমানকে লাঞ্চের ঠিক আগের বলে ফেরান জয়সুরিয়া।

সবমিলিয়ে ১১৭ রানে ৫ উইকেট নেন জয়সুরিয়া। এ নিয়ে টেস্টে ৬ ইনিংসে ৪ বার পাঁচ বা ততোধিক উইকেট পেলেন লঙ্কান এই বাঁহাতি স্পিনার। রমেশ মেন্ডিস ১০১ রানে শিকার করেন ৪ উইকেট।

ইউকেবিডিটিভি/ বিডি / এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102